বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর হেফাজত আমিরের আহ্বানে ৭ ইসলামী দলের বৈঠক অনুষ্ঠিত

মক্কা মুকাররমায় কত লাখ মেহমান সাহরি খান?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহিব্বুল্লাহ মামুন: মক্কা মুকাররমায় প্রতিদিনই ভিড় থাকে। আল্লাহর মেহমানরা সেখানে ইবাদত ও জিয়ারতে সব সময় ব্যস্ত রাখেন নিজেদের। রমজানে এ সংখ্যা বেড়ে যায় বহুগুণ। এ সংখ্যা গণনা করা মুশকিল। তবে সম্প্রতি সরকারি এক নির্দেশনায় বিষয়টির ধারণা পাওয়া গেছে।

মক্কা মুকাররামা’র গভর্নর শাহজাদা খালিদ আল ফায়সাল মেহমানদারি ও মুসাফির কমিটিকে এক দিকনির্দেশনা দিয়েছেন, তারা রমজানুল মুবারকের শেষ দশকে জিয়ারতকারীদের প্রতিদিন দেড় লক্ষাধিক সাহরির প্যাকেট বণ্টন করবেন। এ কাজে ৫৭টি সংস্থা সাহায্য সহযোগিতা করবে।

সাহরির প্যাকেট মসজিদুল হারাম’র বাইরে বাসস্টান্ডের খোলা জায়গায় বণ্টন করা হবে। যেখানে জিয়ারতকারীগণ বাসের অপেক্ষায় থাকেন।

বণ্টনের কার্যক্রম তাহাজ্জুদ এবং ফজরে নামাজের মাঝামাঝি সময়ে পরিচালনা করা হবে। যাতে আল্লাহর মেহমানগণ সহজে সাহরি করতে পারেন।

সূত্র: ডেইলি পাকিস্তান

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ