বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

পদত্যাগ করলেন মিসরের প্রধানমন্ত্রী ইসমাইল শরিফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  মিসরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইসমাইল শরিফ।

মিসরে প্রচলিত রাজনৈতিক ধারা হছে, প্রেসিডেন্ট নির্বাচনের পরপরই পুরনো সরকারের পদত্যাগ করা উচিৎ। এই ধারা মেনেই পদত্যাগ করেছেন শরিফ।

এই সপ্তাহের শুরুতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের শপথ গ্রহণ করেছেন সিসি। প্রধানমন্ত্রীর পদত্যাগকে মন্ত্রীপরিষদে রদবদল আনার সুযোগ হিসেবে ব্যবহার করতে পারেন তিনি।

৬২ বছর বয়সী ইসমাইল ২০১৫ সালের সেপ্টেম্বর মাস থেকে মিসরের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছেন। প্রধানমন্ত্রী হওয়ার আগে তিনি জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

গত বছরের নভেম্বরে চিকিৎসার জন্য তিনি জার্মানি সফর করেন। তবে তার অসুস্থতার কারণ কি ছিল তা জানা যায়নি।

সেখানে কয়েকমাস চিকিৎসাধীন থাকার পর এই বছরের জানুয়ারিতে মিসরে ফেরত যান ইসমাইল। প্রেসিডেন্টের কার্যালয় তার পদত্যাগের খবর নিশ্চিত করেছে।

সূত্র: আল জাজিরা

আরো পড়ুন- আন্দোলনের মুখে জর্ডানের প্রধানমন্ত্রীর পদত্যাগ!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ