বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১৭ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি আগামীকাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ইন্দোনেশিয়ার হজের অপেক্ষমাণ তালিকায় ৪ লাখ ভুল তথ্য ‘মক্কা-মদিনার নিরাপত্তা সর্বাগ্রে, মধ্যপ্রাচ্যে চাই সংলাপ ও শান্তি’ বার্মিংহামে খেলাফত মজলিসের সিরাতুন্নবী সা. কনফারেন্স অনুষ্ঠিত হুথিদের আব্রাহার অনুসারী বলে মন্তব্য সৌদি গ্র্যান্ড মুফতির মক্কায় হামলা হলে পুরো মুসলিম বিশ্ব আক্রান্ত মনে করবে: মাওলানা ফজলুর রহমান অবশেষে ইসলামি বইমেলায় স্টল পেল লিটলম্যাগ কর্নার ২০২৭ সালে কোন এয়ালাইন্স কত হাজি বহন করবে, কোটা নির্ধারণ মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা

ইসরাইলের সঙ্গে প্রীতিম্যাচ বাতিল করল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাজ্জাদ আকবর: জেরুসালেমে ৯ জুন ইসরাইলের সঙ্গে নির্ধারিত প্রীতি-ম্যাচটি বাতিল করল আর্জেন্টিনা। এ ম্যাচটি ঘিরে ফিলিস্তিনে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় ল্যাটিন আমেরিকার ফুটবল দেশটি এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। আল-জাজিরার সংবাদ।

এর আগে গত মাসের শেষদিকে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে এই ম্যাচ না খেলার আহ্বান জানিয়েছিলেন ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি জিবরিল রাজিব।

বিরোধপূর্ণ জেরুসালেমে অনুষ্ঠেয় ম্যাচটিকে জেরুসালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃত করার রাজনৈতিক কৌশল আখ্যা দিয়ে এই আহ্বান জানান তিনি। মেসি এই ম্যাচ খেললে প্রতিবাদ হিসেবে মেসির ফটো ও জার্সি পোড়ানোরও আহবান জানিয়েছিলেন তিনি।

এসব বিষয় বিবেচনা করে মঙ্গলবার আর্জেন্টিনার ক্রীড়া সংস্থার ওয়েবসাইট মিনুতুনোতে জানানো হয়, জেরুসালেমে আগামী শনিবারের নির্ধারিত ম্যাচটি বাতিল করা হয়েছে। সহিংসতা বৃদ্ধি, সেইসাথে দলের অধিনায়ক লিওনেল মেসির সমালোচনা ও নিন্দার মুখে পড়ার আশংকায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে তারা জানায়।

জেরুসালেমের তেদি স্টেডিয়ামে ইসরাইলের মুখোমুখি হবার জন্য প্রস্তুত ছিল আর্জেন্টিনা। এখানে এক সময় ফিলিস্তিনের একটি গ্রাম ছিল। দখলদার ইসরাইলের সেনাবাহিনী ১৯৪৮ সালে স্টেডিয়ামটি তৈরির সময় ফিলিস্তিনের গ্রামটি জবরদখল করে ধ্বংস করে দেয়।

এছাড়া গত ৩০ মার্চ থেকে বিক্ষোভে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের হামলাকালীন দেশটির সাথে আর্জেন্টিনার ফুটবল দলের প্রীতিম্যাচকে ফিলিস্তিনিরাসহ বিশ্বের শান্তিকামী মানুষেরা মেনে নিতে পারে নি।

এমন পরিস্থিতিতে আর্জেন্টিনা কর্তৃপক্ষ এ ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত নিল। তবে এ সিদ্ধান্তের পর ইসরাইলি সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, আর্জেন্টিনার প্রেসিডেন্ট মরিসিও মাকরির সাথে টেলিফোনে কথা বলবেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

আলজাজিরা অবলম্বনে

-আরআর

https://www.facebook.com/newsourislam/videos/2075718479310682/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ