বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১৭ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি আগামীকাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ইন্দোনেশিয়ার হজের অপেক্ষমাণ তালিকায় ৪ লাখ ভুল তথ্য ‘মক্কা-মদিনার নিরাপত্তা সর্বাগ্রে, মধ্যপ্রাচ্যে চাই সংলাপ ও শান্তি’ বার্মিংহামে খেলাফত মজলিসের সিরাতুন্নবী সা. কনফারেন্স অনুষ্ঠিত হুথিদের আব্রাহার অনুসারী বলে মন্তব্য সৌদি গ্র্যান্ড মুফতির মক্কায় হামলা হলে পুরো মুসলিম বিশ্ব আক্রান্ত মনে করবে: মাওলানা ফজলুর রহমান অবশেষে ইসলামি বইমেলায় স্টল পেল লিটলম্যাগ কর্নার ২০২৭ সালে কোন এয়ালাইন্স কত হাজি বহন করবে, কোটা নির্ধারণ মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা

ফেসবুক-ওয়াটসঅ্যাপ ব্যবহারেও কর!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উগান্ডার পার্লামেন্ট জানিয়েছে, ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপের মতো সোশ্যাল সাইট ব্যবহারে কর দিতে হবে । সম্প্রতি দেশটির প্রেসিডেন্টের উদ্যোগে উগান্ডার পার্লামেন্টে এমন আইন পাস করা হয়েছে।

জানা যায়, নতুন আইনে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার ও টুইটার ব্যবহার করলে প্রতিদিনের জন্য ২০০ শিলিং (স্থানীয় মুদ্রা) করে কর দিতে হবে। উগান্ডার প্রেসিডেন্ট ইয়োয়েরি মুসেভেনি এই আইন পাসের মূল উদ্যোক্তা।

তিনি মনে করেন, এই সব সাইটগুলোতে পরনিন্দা-পরচর্চাই চলছে বেশি। শিক্ষা বা গবেষণার জন্য বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করতে দেবেন তিনি।

আগামী ১ জুলাই থেকে নতুন আইনটি কার্যকর হওয়ার কথা রয়েছে। তবে কীভাবে কর আদায় করা হবে, তা নিয়ে এখনো ধোঁয়াশায় আছে দেশটির সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা।

আবগারি শুল্ক আরোপের আইনে সংশোধন এনেছে উগান্ডার পার্লামেন্ট। ফেসবুক-টুইটার ছাড়া আরও কিছু ক্ষেত্রে নতুন কর আরোপ করা হয়েছে। এর মধ্যে রয়েছে মোবাইলে টাকা পাঠানোর মোট পরিমাণের ওপর ১ শতাংশ হারে কর দিতে হবে।

দেশের জাতীয় ঋণের বোঝা কমানোর জন্যই এই পদক্ষেপ গ্রহণ প্রয়োজন বলে মন্তব্য করেছেন উগান্ডার অর্থমন্ত্রী ডেভিড বাহাতি।

এইচজে

আরো পড়ুন কাতারে সামরিক হামলার হুমকি সৌদি আরবের!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ