মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু

ওমরা ভিসায় শর্ত ভঙ্গ হলে ৫০ হাজার রিয়াল জরিমানা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার  জহিরুল ইসলাম: সৌদি আরবের পাসপোর্ট  অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সৌদি আরবে ওমরা ভিসা নিয়ে মক্কা, মদিনা ও জেদ্দার বাইরে অন্য স্থান ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আর কেউ নতুন এই নিয়ম ভঙ্গ করলে তার জেল-জরিমানা হবে।

পাসপোর্ট অধিদপ্তর সতর্ক করে দিয়ে বলেছে, ওমরাহ হাজিদের অবশ্যই এ নিয়ম মেনে চলতে হবে। একইসঙ্গে ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই কোনও বিলম্ব না করে দেশে চলে যেতে হবে।

অন্যথায় ভিসার নতুন শর্ত ভঙ্গ করলে ওমরাহ হাজিদের ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানা এবং দেশে ফেরত পাঠানোর আগে ছয় মাসের জেল খাটতে হবে।এছাড়া ভিসার নির্দিষ্ট সময়ের মধ্যেই ওমরাহ হজ পালন করে দেশে ফিরতে হবে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

সাম্প্রতিক সৌদি আরবে রেসিডেন্সি, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে দেশটিতে অভিযান চালাচ্ছে সরকারি বাহিনী।গেলে বছরের নভেম্বরে সৌদি সরকার এই অভিযান শুরু করে।

কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় এখন পর্যন্ত ১১ লাখ মানুষকে গ্রেপ্তার করা হয়েছে এবং তিন লাখের বেশি ব্যক্তি তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে।

অতীতের অভিজ্ঞতা থেকে দেখা যায় অনেক ওমরাহ হাজি তাদের ভিসা ব্যবহার করে সৌদি আরবের অন্যান্য এলাকায় কাজের খোঁজ করার জন্য ব্যবহার করেছে। এ ধরনের অপরাধে চলমান অভিযানে দুই হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।

গত মঙ্গলবার সৌদি আরবের পরিসংখ্যান কর্তৃপক্ষ এক প্রতিবেদনে জানিয়েছে, ২০১৭ সালে দেশটিতে ১ কোটি ৯০ মানুষ ওমরাহ পালন করেছেন। এর মধ্যে বিদেশি ছিলেন ৬৫ লাখ।

সূত্র:  গালফ বিজনেস।

আরো পড়ুনসৌদি আরবের মন্ত্রীসভায় ফের রদবদল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ