মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘নবীজী (সা.)-এর আদর্শ লালন করে বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ করতে হবে’ ১৫ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড রিলিজ দলের সাবেক আমিরকে দেখতে হাসপাতালে বিকেএম মহাসচিব ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ইসলামী আন্দোলনের উদ্বেগ ‘অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম’ সম্পত্তি হস্তান্তর আইনে সই না করতে রাষ্ট্রপতির প্রতি জমিয়তের আহ্বান মদিনায় মিলল ১১ কোটি টন ইউরেনিয়ামসমৃদ্ধ পাথর ‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের

রোহিঙ্গা প্রত্যাবাসন: জাতিসংঘের সঙ্গে চুক্তি করবে মিয়ানমার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  রাখাইনে হত্যা, ধর্ষণ, নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের প্রত্যাবাসন ইস্যুতে মিয়ানমারের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে জাতিসংঘ।

বৃহস্পতিবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর ও উন্নয়ন সংস্থা ইউএনডিপি বিষয়টি নিশ্চিত করে।

ইউএনএইচসিআর এক বিবৃতিতে জানায়, ‘পরিস্থিতি এখনও রোহিঙ্গাদের স্বেচ্ছায় ফেরার জন্য সহায়ক না হওয়ায়, ওই অবস্থার পরিবর্তনের জন্য সরকারের উদ্যোগে সহযোগিতা করতে এই সমঝোতা স্মারক প্রথম ও প্রয়োজনীয় পদক্ষেপ।’

মিয়ানমার সরকার বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, খুব তাড়াতাড়ি এই সমঝোতা স্মারক সই হবে এবং জাতিসংঘের সংস্থাগুলো কমিউনিটি-ভিত্তিক কর্মকাণ্ড ডিজাইন ও বাস্তবায়নের মাধ্যমে রাখাইনে রোহিঙ্গাদের বসবাসে সহযোগিতা করবে।

মিয়ানমার সরকার পৃথক বিবৃতিতে জানিয়েছে, রাখাইনে ‘মানবাধিকার লঙ্ঘন ও সংশ্লিষ্ট বিষয়ে’ তদন্তের জন্য তারা পৃথক একটি কমিটি করবে। কমিটিকে সহায়তা করবে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।

দুই বছরের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে গত জানুয়ারিতে ঐক্যমতে পৌঁছায় বাংলাদেশ ও মিয়ানমার। তবে পরিকল্পনা বাস্তবায়নে দুই দেশের মধ্যে কিছুটা মতবিরোধ রয়ে গেছে।

উল্লেখ্য, গেলো ২৫ আগস্ট রাখাইনে রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সেনাবাহিনী অভিযান শুরু করে। তাদের নির্যাতরে মুখে বার লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। জাতিসংঘ বলছে, রাখাইনে জাতিগত নিধন চলছে।

এ শরণার্থীদের মধ্যে প্রায় ৬০ শতাংশই শিশু বলে জানিয়েছে ইউনাইটেড ন্যাশনস চিলড্রেন ফান্ড (ইউনিসেফ)।

আরো পড়ুন-কাজা রোজা রাখার পদ্ধতি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ