বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য ‘দলীয় স্বার্থ বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচন পেছানো একটি ফ্যাসিবাদী প্রবণতা’ হবিগঞ্জ ইকরা শিশুদের যুদ্ধবিরোধী অভিনব প্রতিবাদ ঢাকা-১৩সহ ৫ আসনের ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের সরকার জাতিকে জুলাই গণঅভ্যুত্থান ভুলিয়ে দিতে চায়: আমিরে মজলিস ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত দুবাই বিমানবন্দরে ড্রোন হামলা, বাংলাদেশিসহ আহত ৪  ‘একটি প্রাণবন্ত সংসদ চাই, আলোচনায় সব সমস্যার সমাধান’

‘বদরুদ্দোজা' রাসুলের পদবি; নামটিকে বিকৃত করা সমীচীন নয়'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, ‘আমার নাম বদরুদ্দোজা। এর অর্থ হচ্ছে, ঘোর অন্ধকারে উজ্জ্বল পূর্ণ চন্দ্র। এই নামটিকে বিকৃত করে (অমুক কাকা) বলা সমীচীন হয়নি। এই নামটিকে ছোট করা উচিত না।’

রাজধানীর পুরানা পল্টনের একটি হোটেলে আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিকল্পধারার চেয়ারম্যান বদরুদ্দোজা চৌধুরী এসব কথা বলেন।

এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘বদরুদ্দোজা নামটি আমাদের প্রিয় রাসুলের একটি সুন্দর পদবি। এই নামটি আমার নানা আমার জন্য রেখেছিলেন। পবিত্র কোরআনুল করিমে নাম বিকৃতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী এটা স্মরণে রাখলে কৃতজ্ঞ থাকব। প্রধানমন্ত্রী, আপনি বয়সে আমার চেয়ে ছোট। তাই নাম বিকৃত করবেন না। জনগণও এটা পছন্দ করে না।’

ভারত সফর নিয়ে গত বুধবার (৩০ মে) গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বদরুদ্দোজা চৌধুরীকে ‘বদু কাকা’ বলে সম্বোধন করেছিলেন।

শুক্রবারের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণফোরামের কার্যকরী সভাপতি আইনজীবী সুব্রত চৌধুরী। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিকল্প স্বেচ্ছাসেবকধারা বাংলাদেশের সভাপতি বি এম নিজাম উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।

আরও পড়ুন : এক নজরে রাষ্ট্রপতি আবদুল হামিদের রাজনৈতিক জীবন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ