বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

পর্নোগ্রাফির দায়ে পাপুয়া নিউগিনিতে ফেসবুক বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ফেসবুকে পর্নোগ্রাফিক ছবি আর ভুয়ো খবরে জেরবার সরকার। তাই পাপুয়া নিউগিনিতে একমাসের জন্য বন্ধ করে দেওয়া হচ্ছে ফেসবুক। এমনই জানিয়েছে সেই দেশের সরকার।

প্রশাসনের তরফে বলা হয়েছে, পাপুয়া নিউগিনিতে অনেকদিন ধরেই চলছে এই সমস্যা। ভুয়ো তথ্য দেওয়া খবরের দৌলতে অনেক সময়েই ছড়াচ্ছে অশান্তি।

এমনকী অনেক সময়ে লুকিয়ে পর্নোগ্রাফিক ছবিও পোস্ট করে দেওয়া হচ্ছে ফেসবুকে। তাই বাধ্য হয়ে ফেসবুক একমাসের জন্য বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর পাশাপাশি, বলা হয়েছে, এই সময়ের মধ্যে পাপুয়া নিউগিনির ফেসবুক ব্যবহারীদের প্রকৃতি বিচার করবে প্রশাসন। দেখা হবে কোথা থেকে এই মিথ্যা খবর দিনের পর দিন প্রচারিত হচ্ছে।

এমনকী দেখা হবে দেশের সাধারণ মানু্ষ ফেসবুকে কী ধরণের পোস্ট শেয়ার করতে পছন্দ করেন, বা কী দেখতে চান। এই সব বিচার করেই ভুয়ো খবর আটকাতে আলাদা রাস্তা বের করবে প্রশাসন। আর তারপরেই ফের চালু করা হবে ফেসবুক।

এমনিতেই এই বছর আমেরিকায় ভুয়ো খবর ও তথ্য ফাঁস নিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন ফেসবুকের প্রতিষ্ঠাতা ও মালিক মার্ক জুকেরবার্গ। সেখানেই ভুয়ো খবর নিয়ে আরও কঠোর হওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। এখন দেখার, এই দেশের প্রশাসন তদন্তে কোন তথ্য তুলে ধরতে পারে।

আরও পড়ুন : ফেসবুক স্ট্যাটাসে মহাসড়ক উন্নয়নের আপডেট জানালেন ওবায়দুল কাদের!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ