শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

বরিশাল, সিলেট ও রাজশাহী সিটি নির্বাচন ৩০ জুলাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মঙ্গলবার রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ৩০ জুলাই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ সংক্রান্ত এক সভা শেষে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেম এম নুরুল হুদা।

তফসিল অনুযায়ী, তিন সিটিতে ২৪ জুন মনোনয়নপত্র দাখিল করা হবে। এর পর ১ ও ২ জুলাই বাছাই এবং ৯ জুলাই মনোনয়নপত্র প্রত্যাহার শেষে ১০ জুলাই প্রতীক বরাদ্দ করা হবে।
প্রসঙ্গত, রাজশাহী, বরিশাল ও সিলেট সিটিতে ২০১৩ সালের ১৫ জুন নির্বাচন অনুষ্ঠিত হয়।

সিইসি বলেন, ‘একইদিনে এই তিন সিটি করপোরেশনে নির্বাচন করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। তিন সিটি করপোরেশনে মনোনয়ন দাখিলের শেষ তারিখ হবে ২৮ জুন। মনোনয়নপত্র বাছাই করা হবে ১-২ জুলাই।

মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের ৩-৫ জুলাই। আপিল নিষ্পত্তি হবে ৬-৮ জুলাই। প্রার্থিতা প্রত্যাহার ৯ জুলাই এবং প্রতীক বরাদ্দ হবে ১০ জুলাই। ভোটগ্রহণ হবে ৩০ জুলাই।’

নুরুল হুদা আরও বলেন, ‘আজ আরও কতগুলো স্থানীয় সরকার প্রতিষ্ঠান নির্বাচনের দিন ও তারিখ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ২৫ জুলাই আমরা পাঁচটি পৌরসভা, পাঁচটি উপজেলা এবং আরও কয়েকটি ইউনিয়ন পরিষদে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছি।’

স্থানীয় সরকার বিভাগ থেকে চিঠি পাওয়ার কথা জানিয়ে সিইসি বলেন, সিটি করপোরেশনগুলোতে সীমানা নির্ধারণ নিয়ে কোনো সমস্যা নেই। একই সঙ্গে সেখানে কোনো আইনগত জটিলতাও নেই। প্রতীক বরাদ্দের পর থেকে নির্বাচনী প্রচারণা শুরু হবে বলেও জানান নূরুল হুদা।

তবে তিন সিটি করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয় ভিন্ন ভিন্ন তারিখে। এ হিসেবে ৫ অক্টোবর রাজশাহী সিটি, ৮ অক্টোবর সিলেট ও ২৩ অক্টোবর বরিশাল সিটির মেয়াদ শেষ হচ্ছে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ