শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ১০ আশ্বিন ১৪৩৩ ।। ১৪ রবিউস সানি ১৪৪৮


সৈয়দ ফয়জুল করীম, আপনাকে পাড়ি দিতে হবে অনেক পথ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পলাশ রহমান
ইতালি থেকে

বাংলাদেশের যুবক আলেমদের মধ্যে অন্যতম একজন ব্যক্তিত্ব মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। তিনি বাংলাদেশ মুজাহিদ কমিটি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির। একজন প্রখ্যাত আলেম, বক্তা এবং শায়খুল হাদিস। দেশ, ইসলাম এবং সমসাময়িক বিষয়ে তার জ্ঞানের পরিধি বিস্তর, যা তিনি ইতোমধ্যেই প্রমাণ করতে সক্ষম হয়েছেন।

ইতিহাসের অনেক খুটিনাটি বিষয়ে তার বিচরণ ঝরঝরে। দিন তারিখ ক্ষণসহ তিনি বলে দিতে পারেন চোখ বন্ধ করে। তার জ্ঞান গরিমায় বিমুগ্ধ দেশ বিদেশের অসংখ্য মানুষ। বর্তমান বাংলাদেশের যে কজন যুবক নেতাকে মানুষ অনুরসরণ করে, মন্ত্রমুগ্ধের মতো কথা শোনে, বক্তব্য শোনে তাদের মধ্যে তিনি অন্যতম।

তিনি একজন বংশীয় ঘরের ছেলে। তার দাদা বাবারাও বাংলাদেশসহ উপমহাদেশে বিখ্যাত ছিলেন। লাখ লাখ মানুষ তাদের ভক্তি করতেন, শ্রদ্ধা করতেন। সবচেয়ে বড় বিষয় হলো তিনি একজন উচ্চ শিক্ষিত, রুচিশীল মানুষ।

আল্লাহ পাক তার মধ্যে ঈর্ষা করার মতো আলো দিয়েছেন, মেধা দিয়েছেন। তিনি গোটা দেশ জুড়ে সে আলো ছড়িয়ে বেড়াচ্ছে প্রতিদিন, প্রতিনিয়ত।

প্রিয় এই মানুষটাকে নিয়েই আজ আমাকে লিখতে হচ্ছে। কোনো সন্দেহ নেই তার মতো বিখ্যাত, শ্রদ্ধেয় মানুষকে নিয়ে লিখতে পারা যে কোনো বিবেচনায় সৌভাগ্যের ব্যাপার। কিন্তু আজ আমাকে লিখতে হচ্ছে বেশ কিছু অপ্রিয় প্রসঙ্গে। যা লিখতে না পারলে হয়তো আমিই সবচেয়ে বেশি খুশি হতাম। তবু আমাকেই লিখতে হচ্ছে।

কেউ কেউ বলতে পারেন তার মতো বড় মানুষকে নিয়ে লেখার দুঃসাহস আমি কোথায় পেলাম? উত্তরে শুধু এতটুকুই বলবো, এ সাহস আমি তার কাছ থেকেই পেয়েছি।

কিছু দিন আগে তিনি ইসলামী যুব আন্দোলনের মজলিসে শুরার এক অধিবেশনে তার নিজস্ব দর্শন সম্পর্কে বলেন, কেউ যদি আমার সমালোচনা করে আমি ক্ষেপে যাই না। প্রথমে দেখি আমার মধ্যে সেই ভুল আছে কি না? যদি থাকে আমি সংশোধন হয়ে যাই এবং যে সমালোচনা করেছে তার প্রশংসা করি। আর যদি দেখি আমার মধ্যে ওই ভুল নেই তবে তার শুকরিয়া আদায় করি। কারণ এর দ্বারা সমালোচক আমার পাপ মোচন করেছে।

মুফতি ফয়জুল করীমের এই বক্তব্য শোনার পরে আমি অভিভুত হয়েছি। একজন মানুষের মনের উদারতা কতো বড় হলে, এলেমে, আমলে, এখলাসে কতো উচ্চস্তরের মানুষ হলে ব্যক্তিগত জীবনে এমন দর্শন ধারণ করতে পারেন তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

তিনি সত্যিই একজন বড় মাপের মানুষ। বড় মানের ইসলামি স্কলার। তার এমন অসংখ্য বক্তব্য আছে যা সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দেশ বিদেশের লাখ লাখ মানুষকে বিমুগ্ধ করেছে।

কিন্তু মানুষটার মà