শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে (সিএআর) সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। নিহতরা হলেন সৈনিক আরজান হাওলাদার (৩৪ ই বেঙ্গল, ফরিদপুর) ও সৈনিক (টিএ) মো. রিপুল মিয়া (৩৫ ডিভ লোকেটিং ব্যাটারি আর্টিলারি, রংপুর)।

শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় দেশটির ইয়ালোক নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। আহতরা হলেন সৈনিক মো. জামাল উদ্দিন মোল্লাহ (৩৪ ই বেঙ্গল, ফরিদপুর) ও সৈনিক মো. মজাহিদুল ইসলামকে (৩৬ এডি রেজিমেন্ট আর্টিলারি, নওগাঁ)।

উন্নত চিকিৎসার জন্য দুর্ঘটনায় আহত সেই দুই জনকে মধ্য অফ্রিকান প্রজাতন্ত্রের রাজধানী বাঙ্গুইতে স্থানান্তর করা হয়েছে। রবিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর-আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে।

সেই বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে জাতিসংঘ মিশনে নিয়োজিত বাংলাদেশ ব্যাটালিয়ন-৪ (ব্যানব্যাট-৪) এর ওই সদস্যরা সামরিক ও অসামরিক যানবাহনের একটি বহরের নিরাপত্তায় দায়িত্ব পালন করছিলেন। এসময় কাঠ বহনকারী একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ