শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৭ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২৫ সেপ্টেম্বরের যুব কনভেনশন সফল করতে যুব সমাজের প্রতি আহ্বান সৌদি-তুরস্ক প্রতিরক্ষা চুক্তি নিয়ে অবস্থান পরিষ্কার করল পাকিস্তান শিশুসাহিত্যের প্রিয় মুখ আমীরুল ইসলাম আর নেই ‘সরকারি চাকরির ভাইভায় ৫০ শতাংশ নম্বর জাতি ধ্বংসের আত্মঘাতী সিদ্ধান্ত’ ‘জুলাই সনদ’ অক্ষরের অক্ষরে বাস্তবায়নের ঘোষণা চিফ হুইপের তাবুক অভিযান—কঠিন সময়ে ঈমান ও ত্যাগের পরীক্ষা বিতর্কিত আইন করে রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: জালালুদ্দীন আহমদ বিভিন্ন সম্প্রদায়ের নেতাদের নিয়ে মাওলানা সাজ্জাদ নোমানীর বৈঠক, আন্দোলনের ডাক মেঘমালার দেশে  বিগত সরকারের সময় ভারতের সঙ্গে করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার

ডলার ও ইওরো- লিরায় পরিবর্তন করুন: তুর্কিদের প্রতি এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর ফাইয়ায: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান তুর্কিদের ডলার ও ইওরো সঞ্চিত সম্পদ লিরায় পরিবর্তন করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, এ বছর মার্কিন ডলারের বিপরীতে লিরার মূল্যমান বিশ পার্সেন্ট পড়ে গেছে। এর জন্য দায়ী তুর্কিদের ডলার ও ইওরোয় সম্পদ সঞ্চয় করার প্রবনতা।

শনিবার তুরস্কের ইরজুরুম শহরের পূর্বে একটি র‌্যালিতে বক্তৃতা দেয়ার সময় এরদোগান এসব কথা বলেন।

এরদোগান বলেন, আমার ভাইরা যারা তাদের বালিশের নিচে ডলার ও ইওরো জমা করেছেন, গিয়ে সেগুলোকে লিরায় পরিবর্তন করুন।

তিনি অভিযোগ করেন, তুর্কি লিরা সাম্রাজ্যবাদীদের চক্রান্তের শিকার। তুর্কিদের উচিত সম্মিলিতভাবে তাদের খেলা ব্যর্থ করে দেয়া।

এ বছরের শুরু থেকে এক ডলারের বিপরীতে তুর্কি লিরার মূল্যমান ৩.৭৮। অথচ ২০১৭ সনে এই হার ছিলো ৩.৬৫।

টিআরটি ওয়ার্ল্ড থেকে ওমর ফাইয়ায এর অনুবাদ

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ