রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন দিল মন্ত্রিসভা  ঢাকাই মসলিনের গবেষণায় সর্বোচ্চ সহায়তা দেবে সরকার: প্রতিমন্ত্রী পাঠ্যবইয়ে প্রাণীর ছবি থাকলে শরিয়তের বিধান কী? সাভারে মহিলা মাদরাসায় হামলা, আতঙ্কে ছাত্রী-অভিভাবক কুমিল্লার বটগ্রাম মাদরাসার নতুন মুহতামিম মাওলানা জামালুদ্দীন জমি নিয়ে বিরোধে মসজিদের ইমামকে কুপিয়ে জখম শরীয়তপুর যুব জমিয়তের সভাপতি এনামুল, সম্পাদক তাজুল জুলাই সনদ উপেক্ষা করলে সংবিধান পুনর্লিখনের আন্দোলন: আমিরে মজলিস ইন্ডিয়া ইসলামিক একাডেমি দেওবন্দের প্রথম অফলাইন কেন্দ্র হচ্ছে তেলেঙ্গানায় খেলাফত আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন অনুষ্ঠিত

মালয়শিয়ার বিমান ভূপাতিত হওয়ার ঘটনায় রাশিয়া অভিযুক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর ফাইয়ায: ২০১৪ সনে মালয়শিয়ার যাত্রিবাহী বিমান ভূপাতিত হয়ে ২৯৮ জন যাত্রি নিহত হওয়ার ঘটনায় নেদারল্যান্ডস এবং অস্ট্রেলিয়া আনুষ্ঠানিকভাবে রাশিয়াকে অভিযুক্ত করেছে।

একটি আন্তর্জাতিক তদন্তদল সম্প্রতি জানায় তারা নিশ্চিতভাবে জানতে পেরেছে, মালয়শিয়ার যাত্রিবাহী বিমানটিতে আঘাত হানা মিসাইলটি উড়ে এসেছিলো কুর্স্কে অবস্থিত রাশিয়ার সামরিক ব্রিগেড থেকে।

ওই ঘটনার সময় (১৭ জুলাই ২০১৪) ওই অঞ্চলে রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবদীরা ইউক্রেনের সরকারি বাহিনীর সাথে লড়ছিলো।

ডাচ সরকার আজ একটি বিবৃতিতে বলেছে, দুই দেশ রাশিয়াকে মালয়শিয়ার বিমান ভূপাতিত হওয়ার জন্য দায়ী মনে করে। দেশদু’টি এ সম্পর্কিত তথ্যপঞ্জি আন্তর্জাতিক আদলত এবং সংগঠনগুলোর কাছে পেশ করবে।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলিয়ে বিশপ বলেন, অস্ট্রেলিয়া এবং নেদারল্যান্ডস এখন রাশিয়াকে জানিয়ে দিয়েছে যে আন্তর্জাতিক আইন অনুযায়ী আমরা দেশটিকে এই ঘটনার জন্য অভিযুক্ত করছি।

তারা রাশিয়াকে এ ব্যাপারে একটি সমঝোতা সংলাপে বসার আহ্বান জানিয়েছে।

আল জাজিরা থেকে ওমর ফাইয়ায এর অনুবাদ

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ