বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

বায়তু্ল্লাহ'র এ যুগের ‘বেলাল‘ আলি আহমদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম:  চার দশক ধরে আলি আহমদ মক্কার গ্র্যান্ড মসজিদ বায়তুল্লাহর মুয়াজজিন হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

মুয়াজজিন আলি আহমদকে মক্কার গ্র্যান্ড মসজিদে ‘বেলাল’ বলে নামকরণ করা হয়। হজরত বেলাল রা. রাসুল সা. এর যুগের প্রথম মুয়াজ্জিন। তার সুন্দর কণ্ঠ ও চিত্তাকর্ষক কাহিনি ও গল্পের কথা মুসলমানরা সবাই জানে।

বর্তমান বিলাল আলি আহমদ চার দশক ধরে বায়তুল্লাহর মুয়াজ্জিন হিসেবে সুমধুর কণ্ঠে আজান দিয়ে আসছেন। আর সে জন্যই তাকে বেলাল উপাধিতে ভূষিত করা হয়েছে।

১৯৪৫ সালে মক্কায় গ্র্যান্ড মসজিদের মুয়াজ্জিন হিসেবে তার পরিবার দায়িত্ব পালন করে আসছে। ১৯৭৩ সালে আলি তার চাচা শেখ আবদুল্লাহর মৃত্যুর পর আনুষ্ঠানিকভাবে মুয়াজ্জিন হন।

তার পিতামহ শেখ আলি ও তার পিতা সিদ্দিক এবং তার দুই চাচা ও তার দুই চাচাতো ভাইও এ কাজ আঞ্জাম দিয়েছেন সুচারু ‍রূপে।

আলি আহমদ বলেন, আমার জীবনে সবচেয়ে খুশির সংবাদ ছিলো যখন আমার বাবা অামাকে বায়তুল্লাহ গ্র্যান্ড মসজিদের মুয়াজ্জিন হওয়ার সংবাদ দেন। আমার অনেক বন্ধুও আমাকে উৎসাহ দিয়েছে এ বিষয়ে। আমি আগ্রহ নিয়ে এ দায়িত্ব নিয়েছি।

মুয়াজ্জিন আলি আহমদ বলেন,  ১৯৭৯ সালে বায়তুল্লাহ আক্রমণ করে দখল করে নিয়েছিলো জুহমান আল আতায়েব ও মাহদি। ২৩দিন পর্যন্ত বায়তুল্লাহ দখল করে রেখেছে তারা। এ অবরোধের সময়ও আমি দায়িত্ব পালন করেছি।

তৎকালীন বাদশাহ খালেদ বিন আবদুল আজিজ নিজে আমাকে দায়িত্ব দিয়েছিলেন। আল্লাহর শুকরিয়া আমি আল্লাহর ঘরের দায়িত্ব পালন করতে পেরেছি।

আল আরাবিয়া ইংরেজি থেকে আবদুল্লাহ তামিমের অনুবাদ

আরো পড়ুন- চীনে মুসলিমদের বন্দি করে ‘ব্রেনওয়াশ’

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ