শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

আজ ভারতে সম্মানসূচক ডি.লিট পাচ্ছেন শেখ হাসিনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের আসানসোলে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে ডি.লিট ডিগ্রি গ্রহণ করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আজ শনিবার এক বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে তাকে সম্মানসূচক এ ডিগ্রি দেওয়া হবে বলে জানায় বার্তা সংস্থা বাসস।

শেখ হাসিনা অনুষ্ঠানে ভাষণ দেবেন এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্বর্ণপদক বিতরণ করবেন। গতকাল শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে দুই দিনের সরকারি সফরে পশ্চিমবঙ্গে যান।

সেখানে শান্তিনিকেতনে বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশ ভবন’ উদ্বোধন করেন শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসময় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

উদ্বোধন শেষে শেখ হাসিনা কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করে বলেন, ‘কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন শুধু পশ্চিমবাংলার নয়। দুই দেশের। রবীন্দ্রনাথ শুধু ভারতের নয়, বাংলাদেশেরও। নজরুলও দুই দেশের।’

এ ছাড়া গতকাল বিকেলেই জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি পরিদর্শন করেন শেখ হাসিনা। পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী সেখানে বাংলাদেশ গ্যালারি তৈরির প্রতিশ্রুতি দেন।

শেখ হাসিনা রবীন্দ্রনাথ ঠাকুরের ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করেন এবং চীন-জাপান গ্যালারি ও রবীন্দ্র মিউজিয়ামসহ পুরো ভবনটি ঘুরে দেখেন।

এসময় বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।

আরো পড়ুন- রোজার সময় মুসলিমদের ছুটি নিতে বলে বিপাকে ডেনিশ মন্ত্রী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ