শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
জমিয়তের ঢাকা মহানগর উত্তর কাউন্সিল সফল করতে মতবিনিময় সভা জুলাই গণঅভ্যুত্থানে কওমি শিক্ষার্থীদের ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নেজামে ইসলাম পার্টির ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কে কোন দায়িত্ব পেলেন জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া সেই যুবক মুয়াজ্জিন নন! আমিরে মজলিসের সঙ্গে বগুড়া জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন পীর সাহেব চরমোনাই ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৩৯ মসজিদে আলোচনায় পুলিশি বাধা, খতমে নবুওয়ত পরিষদের নিন্দা

অতিরিক্ত ১ হাজার ডলার সঙ্গে নিতে পারবেন হজযাত্রীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : চলতি বছর বাংলাদেশ থেকে সৌদি আরবে যাওয়া প্রত্যেকে হজ যাত্রী সার্বিক খরচ ছাড়াও অতিরিক্ত আরও ১ হাজার ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা সঙ্গে নিয়ে যেতে পারবেন। আজ বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে পাঠানো এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, হজের সার্বিক খরচ ছাড়াও প্রত্যেক হজযাত্রী একহাজার মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা সঙ্গে নিয়ে যেতে পারবেন।

এ কারণে সংশ্লিষ্ট বৈদেশিক মুদ্রা ছাড়করণের ক্ষেত্রে ব্যাংকগুলোকে প্রচলিত বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে।

প্রসঙ্গত, এ বছর বাংলাদেশ থেকে মোট একলাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী হজে যাবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজে যাবেন সাত হাজার ১৯৮ জন, বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন একলাখ ২০ হাজার জন।

জানা গেছে, সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার খরচ গতবারের চেয়ে বেড়েছে। সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ-১ এর আওতায় হজে যেতে এবার খরচ পড়বে তিন লাখ ৯৭ হাজার ৯২৯ টাকা, যা গত বছর ছিল তিন লাখ ৮১ হাজার ৫০৮ টাকা।

সরকারি ব্যবস্থাপনায় এবার প্যাকেজ-২ এর আওতায় তিন লাখ ৩১ হাজার ৩৫৯ টাকা খরচ হবে, যা গত বছর তিন লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা নির্ধারিত ছিল। আর বেসরকারি ব্যবস্থাপনায় ২০১৮ এর সর্বনিম্ন প্যাকেজ তিন লাখ ৩২ হাজার ৮৬৮ টাকা।

হজ ও ওমরাকারীদের জন্য চালু হচ্ছে হারামাইন ট্রেন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ