শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ১০ আশ্বিন ১৪৩৩ ।। ১৪ রবিউস সানি ১৪৪৮


থাইল্যান্ডে ইসলাম ও ইসলামি শিক্ষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ড. মোহম্মদ ওবায়দুল্লাহ
শিক্ষাবিদ ও গবেষক

পিএইচডি করার সময় বেশ কয়েক বছর মালয়েশিয়া থাকাকালীন সময়ে এদেশের বর্ডার দেশ থাইল্যান্ডে ভ্রমন কিংবা কোন প্রোগ্রামে যাবার তীব্র আকাংখা থাকা সত্ত্বেও যেমন যাওয়া হয়নি তেমনি প্রফেশনাল জীবনে বিভিন্ন দেশের কনফারেন্সে গেলেও সেখানে যাওয়া হয়নি। কিন্তু হঠাৎ করেই যেন সেই সুযোগটা চলে এলো। সেদেশের ইয়ালা প্রোভিন্সে (জেলা) অবস্থিত ইয়ালা রাজাবাহাত বিশ্ববিদ্যালয় একটা আন্তর্জাতিক সন্মেলনের আয়োজন করে।

সেখানে আমার একটা গবেষণা প্রবন্ধ উপস্থাপনের জন্য প্রেরণ করলেও আমার সিভি (জীবনবৃত্তান্ত) দেখে কর্তৃপক্ষ আমাকে কিনোট স্পীকার এবং আন্তর্জাতিক প্যানেল ডিসকাসেন্ট হিসেবে আমন্ত্রণ করে।

ফলে প্রবন্ধ উপস্থাপনের জন্য যাতায়াত, খাবারসহ যেসব খরচ লাগত তা আর তো লাগলই না বরং এমনসব ব্যবস্থা তারা আমার জন্যে করল যে, প্রত্যেক পদে পদে অবাক হলাম। সবচেয়ে বেশি যে বিষয়টা আমাকে অবাক করেছে তা হলো তাদের শিক্ষা ব্যবস্থায় ও সামাজিক জীবনে ইসলাম এবং তার অনুশীলন দেখে।

মোট জনসংখ্যার মাত্র ২ শতাংশ মুসলিম অধ্যুশিত এই দেশটির তিনটি প্রভিন্স মুসলিম সংখ্যাগরিষ্ঠ বলে বিবেচিত। তার মধ্যে অন্যতম হলো ইয়ালা প্রভিন্স। সেখানকার মোট জনগোষ্ঠির ৭৫ শতাংশ মুসলিম। এখানকারই একটি সরকারি বিশ্ববিদ্যালয় হলো ইয়ালা রাজাবাহাত বিশ্ববিদ্যালয়।

সেখানকার কনফারেন্সে যাওয়ার উদ্দেশ্যে যখন আমি ব্যাংকক থেকে ডমেস্টিক ফ্লাইটে হাটইয়াই বিমানবন্দরে পৌছাই তখন আমাকে নেয়ার জন্য সেই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এবং একজন ছাত্র সেখানে অপেক্ষারত দেখি। তাদের সাথে পরিচয়ের পর্বে দেখি শিক্ষকজন আমার সাথে ইংরেজিতে কথা বললেও ছাত্রটি আরবিতে কথা বলছে। আমি মনে করলাম হয়ত সে ইসলামিক স্টাডিজ কিংবা আরবি বিভাগে পড়ে।

আমি তাকে জিজ্ঞাসা করলাম সে কোন প্রগ্রামে এবং কোন বিভাগে অধ্যায়ন করছে? সে জানালো যে, এডুকেশন ডিপার্টমেন্টে মাস্টার্সে অধ্যায়নরত। আমি অবাক হয়ে সে কিভাবে আরবি শিখেছে তা জানতে চাইলাম। আমি যেমন অবাক হয়েছিলাম তারচেয়ে বোধহয় তারা দুইজনই বেশি অবাক হলো আমার প্রশ্ন শুনে।

এরপর সেই শিক্ষক আমাকে যা জানালো তা হলো থাইল্যান্ডের এ অঞ্চলের সব মুসলিম ছাত্ররাই ইংরেজিতে ভাল কথা বলতে পারবে না এটা ঠিক কিন্তু আরবিতে মোটামুটি কমিউনিকেট করতে পারবে।

কারণ, হলো তাদের শিক্ষা জীবনের শুরুতেই আরবিটাকে এতটাই গুরুত্ব দিয়ে শেখে যে শুধু কুরআন তেলওয়াত বা হাদিস পড়তে পারাটাই তাদেরকে সন্তুষ্টি করতে পারে না বরং এটি তাদের জন্য সেকেন্ড ল্যাংগুয়েজ হিসেবে আত্মপ্রকাশ করেছে। আর তাই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত প