সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভারতে ব্রিকস সম্মেলনে নামাজের সুন্দর ব্যবস্থা, প্রশ্ন উঠছে মসজিদ ভাঙা নিয়ে মাতুয়াইলে ডাকাতের হামলার শিকার খেলাফত আন্দোলনের নেতারা হজের কমে যাওয়া কোটাও পূরণ হওয়া নিয়ে শঙ্কা ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি

রোহিঙ্গাদের বাংলাদেশে যেতে মায়ানমারের সেনাদের মাইকিং

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে অবস্থানকারী রোহিঙ্গাদের সরে যেতে আবারো মাইকিং করেছে মায়ানমারের সেনাবাহিনী।

শনিবার (১৯ মে) সকালে সীমান্তের কাটাতার ঘেঁষে সেনা মোতায়েন করে টহল জোরদারের পাশাপাশি কয়েক দফা মাইকিং করা হয়। এ সময় মায়ানমারের সেনাবাহিনী নো ম্যান্স ল্যান্ড থেকে সরে রোহিঙ্গাদের বাংলাদেশের অন্য জায়গায় আশ্রয় নিতে বলে।

এতে করে রোহিঙ্গাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।বর্তমানে প্রায় ৫ হাজার রোহিঙ্গা তুমব্রু সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে অবস্থান করছে। এলাকাটি বর্ষায় তুমব্রু খালের পানিতে তলিয়ে যায়।

ফলে আগাম সতর্কতা হিসেবে গত সপ্তাহ থেকে সেখানে মাচান ঘর তৈরি করছে রোহিঙ্গারা। তাদের এসব ঘর তৈরিতে সহায়তা করছে কিছু স্বেচ্ছাসেবী সংগঠন ও বিজিবি।

নো ম্যান্স ল্যান্ডের রোহিঙ্গা সাইফুল জানান, হঠাৎ করে শনিবার (১৯ মে) সকাল থেকে তমব্রু সীমান্তে সেনা মোতায়েন করে মায়ানমার। বারবার তারা মাইকিং করে নো ম্যান্স ল্যান্ডে অবস্থানরত রোহিঙ্গাদের বাংলাদেশে চলে যেতে বলছে।

 

আরো পড়ুন- মাদারীপুরের রাজৈরে মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে গণমিছিল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ