শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

ফিলিস্তিনিদের নির্মম হত্যার আন্তর্জাতিক তদন্ত দাবি বাংলাদেশের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর নির্বিচারে গুলি চালিয়ে হত্যাযজ্ঞ ও নৃশংসতার ঘটনায় আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে বাংলাদেশ।

শুক্রবার তুরস্কের ইস্তান্বুলে অনুষ্ঠিত ইসলামি সম্মেলন সংস্থার (ওআইসি) বিশেষ সামিটে অংশ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এ দাবি জানান।

শনিবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওআইসির বিশেষ সামিটে পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে ইসরায়েলের নৃশংসতার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তীব্র নিন্দা জানান।

এ সময় তিনি ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি নৃশসংতার জন্য আন্তর্জাতিক তদন্তের দাবি জানান। একই সঙ্গে আইনি ব্যবস্থা গ্রহণেরও দাবি তোলেন পররাষ্ট্রমন্ত্রী।

এছাড়া ফিলিস্তিন সমস্যার শান্তিপূর্ণ সমাধান প্রত্যাশা করেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

তার নেতৃত্বে ওআইসির বিশেষ এ সামিটে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ, তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সিদ্দিকীসহ ৮ সদস্যের বাংলাদেশি প্রতিনিধি দল অংশগ্রহণ করেন।

আরো পড়ুন- রোহিঙ্গাদের বাংলাদেশে যেতে মায়ানমারের সেনাদের মাইকিং


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ