সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভারতে ব্রিকস সম্মেলনে নামাজের সুন্দর ব্যবস্থা, প্রশ্ন উঠছে মসজিদ ভাঙা নিয়ে মাতুয়াইলে ডাকাতের হামলার শিকার খেলাফত আন্দোলনের নেতারা হজের কমে যাওয়া কোটাও পূরণ হওয়া নিয়ে শঙ্কা ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি

আলেপ্পো, ইয়েমেন ও বাংলাদেশে সৌদির ইফতার বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ মাঈন উদ্দিন: দ্য কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড এ্যান্ড রিলিফ সেন্টার (কেএসরিলিফ) সিরিয়ার আলেপ্পোর দক্ষিণাংশে, ইয়েমেনের টেইজ এবং বাংলাদেশের বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ইফতার সামগ্রী বিতরণ করছে।

আলেপ্পোর রেইতান, মিজনাজ, কাফর হামরা এবং দারা আজ্জাতে বিতরণ কার্যক্রম চলেছে বলে জানা যায়।

টেইজ প্রদেশের সালাহতে ১৫০০ প্যাকেট ইফতার সামগ্রী বিতরণ করেছে যা দিয়ে প্রতিদিন ৯০০০ লোক উপকৃত হচ্ছে।

এই সহায়তা সৌদি আরবের মানবিক প্রজেক্ট অনুযায়ী কেএসরিলিফ কতৃক পরিচালিত হচ্ছে।

বিশ্বজুড়ে আক্রান্ত লোক এবং দেশগুলোর জন্য সৌদি আরবের এই উদ্যোগের প্রশংসা করে ইউনেস্কো আরব গ্রুপ।

কেএসরিলিফ নয়টি দেশে শিক্ষামূলক প্রোগ্রাম পরিচালনা করে যাতে সর্বমোট ৯৩,০০০.০০০ পাউন্ড খরচ হয়।

কেএসরিলিফ বর্তমানে ৪০ টি দেশে ৪১৯ টি মানবিক সহায়তার প্রকল্প পরিচালনা করছে।

সৌদি গেজেট হতে মুহাম্মদ মাঈন উদ্দিনের অনুবাদ

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ