সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভারতে ব্রিকস সম্মেলনে নামাজের সুন্দর ব্যবস্থা, প্রশ্ন উঠছে মসজিদ ভাঙা নিয়ে মাতুয়াইলে ডাকাতের হামলার শিকার খেলাফত আন্দোলনের নেতারা হজের কমে যাওয়া কোটাও পূরণ হওয়া নিয়ে শঙ্কা ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি

১০ হাজার রোহিঙ্গার দ্বিতীয় তালিকা গ্রহণে অসম্মতি মিয়ানমারের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার আশ্বাস দিলেও বাংলাদেশের তৈরি করা ১০ হাজার শরণার্থীর তালিকা গ্রহণে অস্বীকৃতি জানিয়েছে মিয়ানমার ।

ঢাকায় দুই দেশের যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক সামনে রেখে দ্বিতীয় দফায় রোহিঙ্গার এই তালিকা তৈরি করা হয়েছিল। তালিকাটি যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকে উত্থাপন করা হলে মিয়ানমার তা নিতে রাজি হয়নি বলে জানা যায়।

মিয়ানমার সংশ্লিষ্ট প্রতিনিধিরা জানায়, বাংলাদেশের কাছ থেবে পাওয়া প্রথম তালিকার যাচাই-বাছাই চলছে। এটি শেষ না হওয়া পর্যন্ত নতুন তালিকা নিতে তারা অপারগ। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

ঢাকায় বৃহস্পতিবার (১৭ মে) যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে বাংলাদেশ-মিয়ানমারের পররাষ্ট্র সচিব নেতৃত্ব দেন। যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক সামনে রেখে দ্বিতীয় দফার তালিকা প্রস্তুত করেছিলো বাংলাদেশ।

যৌথ ওয়ার্কিং গ্রুপে দ্বিতীয় দফা তালিকা হস্তান্তরের বিষয়ে পররাষ্ট্র সচিব এম শহীদুল হক বলেন, মিয়ানমারকে তালিকা দেওয়া হবে। তালিকা তো আছেই। তবে আমরা বৈঠকে জোর দিয়েছি, দ্রুত প্রত্যাবাসন যেন করা যায়।

গত ১৬ ফেব্রুয়ারি ঢাকায় বাংলাদেশ-মিয়ানমার স্বরাষ্ট্র মন্ত্রীদের বৈঠকে প্রথমবারের মতো ৮ হাজার ৩২ জন রোহিঙ্গা নাগরিকের তালিকা মিয়ানমারকে হস্তান্তর করা হয়। সেই তালিকা এখন যাচাই-বাছাই করছে মিয়ানমার।

প্রথম তালিকা থেকে ইতোমধ্যেই মিয়ানমার এক হাজার রোহিঙ্গা নাগরিককে যাচাই করে বাংলাদেশকে ফিরতি তালিকা দিয়েছে।

রোহিঙ্গাদের তালিকা যাচাই-বাছাই প্রক্রিয়া ধীরগতিতে এগিয়ে চলছে বলে মনে করছে বাংলাদেশ। মিয়ানমারকে এই তালিকা দ্রুত যাচাই-বাছাই করার জন্য অনুরোধও করা হয়েছে। তবে প্রথম তালিকা দেওয়ার তিন মাস পরেও তা যাচাই করতে পারেনি মিয়ানমার।

আরো পড়ুন-রমজানের শুরুতে যে আমল করতেন আল্লামা কাশ্মীরি রহ.


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ