বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ।। ১১ চৈত্র ১৪৩২ ।। ৭ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বেফাকে সানাবিয়ার ২৭ মেধাস্থানের ২৩টিই জামিআ রাব্বানিয়ায়, সাফল্যের রহস্য কী? জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রাহি. ঢাকায় ভর্তি ৭ ও ৮ শাওয়াল ‘নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ’য় ভর্তি শুরু আগামীকাল ‘স্বাধীনতাকে অর্থবহ করার জন্য রাষ্ট্রের পদ্ধতিগত সংস্কার জরুরী’ আল-হাইয়াতুল উলইয়া ও বেফাকে শীর্ষস্থান অর্জনকারী ‘ঢালকানগর মাদরাসা’র ভর্তি আগামীকাল ঢালকানগর মাদরাসার শাখা ‘জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স’-এ ভর্তি আগামীকাল মাদরাসাতুল মাদীনাহ বারিধারায় ভর্তি চলছে মাইজগাঁও দারুল উলূম ইসলামিয়া মাদরাসায় ভর্তি শনিবার, বিনা খরচে পড়াশোনার সুযোগ দৌলতদিয়ায় বাসডুবি, ৪০ জনের মতো প্রাণহানীর আশঙ্কা ‘স্বাধীনতার ৫৫ বছর পরও জনগণ বঞ্চিত, গণভোটের রায় বাস্তবায়ন করুন’

‘মাঝে মধ্যে পা ব্যথা হলেও জেদ করে দাঁড়িয়েই নামাজ পড়ি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চলছে পবিত্র মাহে রমজান। ছেলে বুড়ো সব বয়সী মুসলিমই পালন করছেন রোজা। পড়ছেন নামাজ আর কুরআন। এসব আমলে পিছিয়ে নেই শিশুরাও। মা বাবার সঙ্গে তারাও সেহরি খাচ্ছে। রোজা থাকছে। পড়ছে তারাবির নামাজ। এমনই এক শিশুর রোজার অনুভূতি জানতে চট্টগ্রামের সেন্ট প্লাসিড স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র আওয়াল আদিত সোয়াদ-এর সাক্ষাৎকার নিয়েছেন জুনায়েদ হাবীব

সোয়াদ-এর বয়স মাত্র ১০ বছর। এ বছরে দুটি রোজা ইতি মধ্যে সে রেখে ফেলেছে। যখন তার সাক্ষাৎকার নিতে যাওয়া হয় সে অতিদ্রুত সব প্রশ্নের উত্তর দিতে থাকে। নিচে তা হুবুহু তুলে ধরা হল-

কখন থেকে তুমি রোজা রাখা শুরু করেছো? প্রথমবার রোজা রাখতে কেমন লেগেছিল?

গতবছর প্রথম রোজা রেখেছিলাম আমি। তখন তো খুবই কষ্ট হয়েছিল। একবার তো ভুল করে খেয়ে ফেলেছি!

রোজা কেন রাখো?

রোজা তো আল্লাহ সবার জন্যই ফরজ করেছেন তাই আমিও রাখি..!

আচ্ছা রোজা রেখে কখনো পরীক্ষা দিয়েছো?

জি একবার দিয়েছিলাম...যখন ত্বিতীয় শ্রেণিতে পড়তাম। কোচিং এর পরীক্ষা ছিল। তখন রোজা রেখেই পরীক্ষা দিয়েছিলাম।

তখন কি খুব কষ্ট হয়েছিল?

জ্বী কষ্ট হয়েছিল তবে রোজা রাখার পর অনেক ভাল লাগতো

বাবা মা রোজা রাখতে নিষেধ করেনি?

আম্মু আব্বু তো সবসময়ই রোজা রাখতে নিষেধ করে কিন্তু তাদের বারণ করা সত্তেও রোজা রাখি!

আর সবসময় রোজা রাখতে পারি না। মাঝে মধ্যে অনেক সময় আম্মু সেহরিতে ডাক দেয় না।

 

 

ইফতার খাওয়ার সময় কেমন লাগে? কম খাও না বেশি খাও?

ইফতারের সময় তো না বুঝেই অনেকটুকু খেয়ে ফেলি। আর যখন জুস পান করি তখন তো অন্যরকম অনুভব করি।

ইফতারে কী খেতে ভালো লাগে?

ম্যংগো জুস, পেয়াজু, বার্গার, জালি কাবাব আর ছোলা।

 

রোজা ফরজ হওয়ার জন্য তো বয়সের শর্ত আছে। তুমি তো সে বয়সে যাওনি তাহলে রোজা রাখো কেন? 

সবাই রোজা রাখে তাই আমারও রোজা রাখতে ইচ্ছে করে।

তারাবি ও অন্যান্য নামাজ পড়ো? নামাজ পড়তে কেমন লাগে?

তারাবি পড়তে ভালো লাগে অনেক। মাঝে মধ্যে পা ব্যথা হলেও জেদ করে দাঁড়িয়েই নামাজ পড়ি।

এক নওমুসলিমের সাহরিবিহীন ২০ঘণ্টা রোজার স্মৃতি

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ