সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি খেলাফত মজলিসের কর্মী সমাবেশে নির্বাচনি প্রস্তুতি জোরদারের আহ্বান নারায়ণগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মহানগর কার্যালয় উদ্বোধন ভারতে ব্রিকস সম্মেলনে নামাজের সুন্দর ব্যবস্থা, প্রশ্ন উঠছে মসজিদ ভাঙা নিয়ে মাতুয়াইলে ডাকাতের হামলার শিকার খেলাফত আন্দোলনের নেতারা হজের কমে যাওয়া কোটাও পূরণ হওয়া নিয়ে শঙ্কা ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব

ঢাকায় রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ-মিয়ানমারের দ্বিতীয় বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকায় শুরু হয়েছে বাংলাদেশ-মিয়ানমারের যৌথ বৈঠক। দ্রুত রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জোড় দেবেন বৈঠকে ঢাকার প্রতিনিধিগণ। মিয়ানমারকে  রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য নতুন একটি তালিকাও  হস্তান্তর করবেন তারা।

বৃহস্পতিবার (১৭ মে) সকাল ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় শুরু হয়েছে বৈঠক।  মিয়ানমার প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী সচিব ইউ মিন্ট থো। আর বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন পররাষ্ট্র সচিব শহীদুল হক।

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য গত বছর ১৯ ডিসেম্বর ঢাকায় যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়। চলতি বছর ১৫ জানুয়ারি মিয়ানমারে ওয়ার্কিং গ্রুপের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। এবার ঢাকায় দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, রোহিঙ্গাদের প্রত্যাবাসনের লক্ষ্যে ইতোমধ্যেই মিয়ানমারকে ৮ হাজার ৩২ জনের একটি তালিকা হস্তান্তর করা হয়েছে। এই তালিকা থেকে মিয়ানমার যাচাই-বাছাই করে ১ হাজার নাগরিকের পরিচয় নিশ্চিত করেছে। বৃহস্পতিবারের বৈঠকে নতুন একটি তালিকা হস্তান্তর করা হবে।

যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক সামনে রেখে মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান চৌধুরী ইতোমধ্যেই ঢাকায় এসেছেন। বুধবার (১৬ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিব এম শহীদুল হকের সঙ্গে রাষ্ট্রদূত মঞ্জুরুল করিমের এক বৈঠক হয়েছে। বৈঠকে মিয়ানমারের পরিস্থিতি তুলে ধরেছেন রাষ্ট্রদূত।

আওয়ার ইসলাম সাংবাদিকতা কোর্সের উদ্বোধন আজ
রাজধানীতে বিনামূল্যের বই বিক্রির অপরাধে প্রধান শিক্ষকের জেল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ