শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৫৮, আহত ২৭০০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাইতুল মোকাদ্দাসে মার্কিন দূতাবাস স্থানান্তরের প্রতিবাদে গাজা সীমান্তসহ ফিলিস্তিনের বিভিন্ন স্থানে ইসরাইল বিরোধী বিক্ষোভকারীদের ওপর ইহুদিবাদী সেনাদের নির্বিচার গুলিবর্ষণে অন্তত ৫৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ২৭০০ ফিলিস্তিনি।

আহতদের অনেকের অবস্থা আশংকাজনক। এতে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। খবর আল জাজিরার

ভূমি দিবস উপলক্ষে গত ছয় সপ্তাহ ধরে গাজায় ইসরাইল বিরোধী যে বিক্ষোভ চলছে তারই ধারাবাহিকতায় এ ভয়াবহ হামলা চালানো হলো।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এ পর্যন্ত অন্তত ৪০ ফিলিস্তিনি শহীদ হওয়া ছাড়াও অপর প্রায় ২০০০ জন আহত হয়েছেন।

গাজা সীমান্ত জুড়ে অবস্থান নেয়া দখলদার ইসরাইলি স্নাইপাররা এই নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে। নিহত ফিলিস্তিনিদের মধ্যে ১৪ বছর বয়সি এক শিশুও রয়েছে।

https://www.facebook.com/QudsN/videos/2026701290740095/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ