শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

রাজধানীতে ‘ফিকহ অব যাকাত’ ওয়ার্কশপ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামি ফিন্যান্স একাডেমি এন্ড কনসালটেন্সির উদ্যোগে রাজধানীর বিজয়নগরস্থ সুংফুড গার্ডেন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপি ফিকহ অব যাকাত কর্মশালা।

এতে ব্যাংকার, আইনজীবী, প্রকৌশলী ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ নানা পেশার পেশাজীবী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন।

১১ মে সকাল নয়টায় শুরু হওয়া ওয়ার্কশপটি মোট দুটি সেশনে অনুষ্ঠিত হয়েছে। প্রথম সেশনে আলোচনা “যাকাতের গুরুত্ব, যাকাত যোগ্য সম্পদ, যাকাতের হিসাবায়ন” ইত্যাদি শিরোনামে আলোচনা হয়েছে।

জুমার নামাজ ও লাঞ্চ বিরতির পর “যাকাত আদায়ের পদ্ধতি ও যাকাত আদায়ের খাত” ইত্যাদি শিরোনামে আলোচনা হয়।

পুরো ওয়ার্কশপটি কন্ডাক্ট করেছে আইএফএসির ফাউন্ডার ডিরেক্টর মুফতী আব্দুল্লাহ মাসুম।দুটি সেশনে অংশগ্রহণকারীদের থেকে দুটি এস্যাইনমেন্ট নেয়া হয়। প্রথম এ্যাসাইনমেন্টটি ছিল যাকাতের হিসাবায়নের উপর। আর দ্বিতীয়টি ছিল গ্রুপ এ্যাসাইনমেন্ট।

এতে বিভিন্ন গ্রুপ থেকে যাকাত ম্যানেজমেন্ট বিষয়ক আইডিয়া নেয়া হয়। বিশেষভাব দুঃস্থ আত্মীয় স্বজন ও সামাজিক বিভিন্ন অবহেলিত দিকের কথা এতে উঠে আসে। এবং যাকাত ম্যানেজমেন্টের বিভিন্ন পদ্ধতিও আলোচিত হয়।

ওয়ার্কশপ বিষয়ে আইএফএসির কো ফাউন্ডার মুফতী ইউসুফ সুলতান (পিএইচডি গবেষক, ইনসিফ, মালেশিয়া) বলেন, মালেশিয়া যাকাতকে আয়কর থেকে রিডাক্ট করা হয়। বাংলাদেশে সীমিত পরিসরে এমন কিছু সুযোগ থাকলেও এ বিষয়টি অনেকাংশেই অবহেলিত। এবিষয়ে সচেতনতা তৈরি করা আবশ্যক।

প্রথম সেশনে উন্মুক্ত প্রশ্নোত্তরের আয়োজন করা হয়। শরীয়াহ এক্সপার্ট হিসেবে আলোচনায় অংশ নেন, মুফতী আব্দুল্লাহ মাসুম, মুফতী ইমদাদুল্লাহ, মুফতী জুবায়ের আবদুল্লাহ।

এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক মাওলানা মিরাজ রহমান, মাওলানা আব্দুল মাজিদ।

অনুষ্ঠানটি সঞ্চালন করেন আইএফএসির ট্রেইনার আবু সাঈদ যোবায়েরের।

যাকাত সম্পর্কে যে বিষয়গুলো জানা জরুরি

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ