বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী জাহাজে আগুন ময়মনসিংহ ইসলামি বইমেলা পরিদর্শনে সিটি প্রশাসক, কিনলেন বই আওয়ামী অপশক্তির তৎপরতা রোধে কঠোর পদক্ষেপ চায় খেলাফত মজলিস আজ লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে শরীয়তপুরে বিকেএমের মতবিনিময় আজ আওয়ার ইসলামের সিরাত সেমিনার, পুরস্কার পাচ্ছেন ৭৫ বিজয়ী মসজিদুল হারামে শিশুর স্ট্রলার প্রবেশে ৫ প্রবেশপথ, অনুমতি যেখানে মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মাহাথির মোহাম্মদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মালয়েশিয়ার সপ্তম প্রধানমন্ত্রী হিসেবে আজ বৃহস্পতিবার শপথ নিয়েছেন মাহাথির মোহাম্মদ।

এর আগে শপথানুষ্ঠান নিয়ে বেশ নাটকীয়তা হয়। অবশেষে স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় শপথ পাঠ করান রাজা ইং দি-পেরাতুয়ান অং সুলতান মুহাম্মদ।

বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মালয়েশিয়ার রাজপ্রাসাদ ‘ইস্তানা নেগারা’য় শপথ অনুষ্ঠিত হয়।

গতকাল বুধবার দেশটির ১৪তম সাধারণ নির্বাচনে বিপুল ব্যবধানে জয় পায় সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের জোট পাতাকান হারপান। ক্ষমতাসীন জোট বারিসান ন্যাশনাল (বিএন)-কে ৬১ বছর পর পরাজিত করে কোনো দল।

পার্লামেন্টে ২২২টি আসনের মধ্যে হারপান পেয়েছে ১২৩ আসন। যেখানে সরকার গঠন করতে ১১২টি আসনের প্রয়োজন। বিপরীতে বিএন জোট পেয়েছে ৭৬টি আসন।

মাহাথির কেন এতো জনপ্রিয়?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ