শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

চলছে ইসরাইল ইরানের পাল্টাপাল্টি হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: সিরিয়ায় অবস্থানরত ইরানী সামরিক বাহিনী বৃহস্পতিবার ইসরাইলের সামরিক ঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে বলে খবর দিয়েছে আরব নিউজ।

ইসরাইল অধিকৃত গোলান মালভূমিতে সামরিক ঘাঁটি উদ্দেশ্যে করে রকেট হামলা চালায় ইরান। ইসরাইল জানিয়েছে, তারা ২০টি ইরানী গ্র্যাড ও ফাজর রকেট ভূপাতিত করেছে বা সেগুলো গোলান মালভূমি পর্যন্ত পৌঁছায়নি।

ইরানের রেভ্যুলিউশনারি গার্ডের বিশেষ শাখা কুদস ফোর্স এই হামলা পরিচালনা করেছে বলে দাবি করেছে ইসরাইল। ইসরাইলের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল জোনাথন কনক্রিকাস সাংবাদিকদের বলেন, এই হামলার নির্দেশ ও এটি পরিচালনা করেন (কুদস বাহিনীর প্রধান) কাশিম সোলাইমানি।

এই হামলা লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। ইরানের হামলার জবাবে সিরিয়ায় ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরাইল।

সিরীয় গণমাধ্যম জানিয়েছে, ইসরাইলের হামলায় সিরিয়ার একটি রাডার স্টেশন, আকাশ প্রতিরক্ষা অবস্থান ও একটি সামরিক ভাণ্ডারে হামলা চালিয়েছে ইসরাইল। এতে করে ইরান, সিরিয়া ও এদের আঞ্চলিক মিত্র এবং ইসরাইলের মধ্যকার উত্তেজনা আরো বৃদ্ধি পেয়েছে।

সামরিক শক্তি নিয়ে এখন  ইরান আবারো যদি আক্রমণ করে তাহলে দু’দেশ কঠিনতম যুদ্ধে লিপ্ত হবার সম্ভাবনা অনেক বেশি। সূত্র: আরব নিউজি, রয়টার্স

আরো পড়ুন- রমজানের পূর্ণাঙ্গ ফায়দা অর্জন করতে এখনই যা করণীয়


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ