বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী জাহাজে আগুন ময়মনসিংহ ইসলামি বইমেলা পরিদর্শনে সিটি প্রশাসক, কিনলেন বই আওয়ামী অপশক্তির তৎপরতা রোধে কঠোর পদক্ষেপ চায় খেলাফত মজলিস আজ লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে শরীয়তপুরে বিকেএমের মতবিনিময় আজ আওয়ার ইসলামের সিরাত সেমিনার, পুরস্কার পাচ্ছেন ৭৫ বিজয়ী মসজিদুল হারামে শিশুর স্ট্রলার প্রবেশে ৫ প্রবেশপথ, অনুমতি যেখানে মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত

আজ ফ্লোরিডার আকাশে উড়বে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট উপগ্রহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : উৎক্ষেপণের জন্য আনুষ্ঠানিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১। আবহাওয়া অনুকূলে থাকলে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকাল ৪টা ১২ মিনিটে মহাকাশে যাবে বাংলাদেশের প্রথম এই কৃত্রিম উপগ্রহ।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান জানিয়েছেন, দলের নেতা-কর্মী ও সমর্থকরা ইতিহাসের সাক্ষী হতে চান। কারণ বাংলাদেশিদের কাছে এতদিন যা ছিল স্বপ্ন, এখন তা বাস্তবে রূপ দিতে চলেছে। আর সেই মাহেন্দ্রক্ষণের জন্য আমরা অপেক্ষা করছি।

বঙ্গবন্ধু স্যাটেলাইটের উৎক্ষেপণ যান নির্মাতা প্রতিষ্ঠান স্পেস এক্স-এর মিডিয়া বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় বিকাল ৪টা ১২ মিনিটে মহাকাশে যাবে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা (নাসা) বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য আনুষ্ঠানিক সময় ঘোষণা করেছে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনও (বিটিআরসি) প্রস্তুত। ইতিমধ্যে ঢাকা থেকে ফ্লোরিডা ছুটে গেছেন ৩০ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল। তাদের নেতৃত্ব দিচ্ছেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম।

প্রতিনিধি দলে আরো রয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা কাজী ফিরোজ রশীদ ও ইমরান আহমেদ, বিটিআরসি’র চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদসহ অন্যরা।

স্থানীয় সময় মঙ্গলবার প্রতিনিধি দলকে বিমানবন্দরে স্বাগত জানান, উৎক্ষেপণ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে থাকা সরকারি দল আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ও বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ড. সিদ্দিকুর রহমান, সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগের সভাপতি জয়নাল চৌধুরী ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সেন্টুসহ ফ্লোরিডার স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

যুদ্ধাপরাধ মামল থেকে তুরিন আফরোজের অব্যাহতি
রমজানের বিশ্বসেরা পাঁচ সংগীত


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ