বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

কংগ্রেসের হাত থেকে মুক্তি চাইলেন মোদি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের রাজনীতির ময়দান যেন উত্তপ্ত হচ্ছে দিন দিন। বিরোধি দল কংগ্রেসকে ‘ডিল পার্টি’ বলে কটাক্ষ করে রাহুল গান্ধীর এক হাত নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, কংগ্রেসকে কর্নাটক থেকে বিদেয় করার সময় হয়েছে।

আগামী ১২ মে কর্নাটক বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে সুর চড়াচ্ছে কংগ্রেস, বিজেপি দুই শিবিরই। আজ বেঙ্গালুরুর কাছে বাংরাপেটের জনসভায় প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেসি সংস্কৃতি, সাম্প্রদায়িকতা, জাতপাত, অপরাধ, দুর্নীতি, কন্ট্র্যাক্ট সিস্টেম, এই ৬টি সি- মিলে কর্নাটকের ভবিষ্যত ধ্বংস করে দিচ্ছে। ওদের হাত থেকে মুক্তি চাই।

প্রধানমন্ত্রী নিশানা করেন সনিয়া গাঁধীকেও। বলেন, মনমোহন সিংহ প্রধানমন্ত্রী থাকার সময় রিমোট কন্ট্রোল থাকত সনিয়ার হাতে। কিন্তু মোদী সরকারের চার বছরের শাসনে রিমোট কন্ট্রোল রয়েছে দেশবাসীর হাতে।

জনসভায় মোদী কংগ্রেস সভাপতির গতকালের প্রধানমন্ত্রী হওয়ার ঘোষণাকেও কটাক্ষ করেন। রাহুল প্রকাশ্যে গতকাল ঘোষণা করেছেন, ২০১৯-এ কংগ্রেস ভোটে জিতলে তিনি কেন প্রধানমন্ত্রী হতে পারেন না? এজন্য নাম না করে তাঁকে তীব্র আক্রমণ করে মোদী বলেন, গতকাল কর্নাটক ও ভারতের রাজনীতিতে একটা ঘটনা ঘটেছে।

আচমকা একজন ঘোষণা করেছেন, প্রধানমন্ত্রী হচ্ছেন। লাইনে থাকা বাকিদের, শরিকদের তোয়াক্কা করলেন না। ৪০ বছর ধরে দাঁড়িয়ে আছেন, এমন নেতাও আছেন। কিন্তু উনি হঠাত্ এসে বালতি রেখে বললেন, আমি প্রধানমন্ত্রী হচ্ছি। বলেছেন, অনেক বহুদিনের পোড়খাওয়া, অভিজ্ঞতাসম্পন্ন লোকজন থাকতে উনি হঠাত্ এটা ঘোষণা করে দিলেন। কী করে কেউ নিজেকে আমি প্রধানমন্ত্রী বলে দিতে পারেন! একে ঔদ্ধত্য ছাড়া আর কী বলা যায়?

এইচজে

আরো পড়ুন- ইয়েমেনে শাহ সালমানের ব্যাপক ত্রাণ তৎপরতা