বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

ইয়েমেনে শাহ সালমানের ব্যাপক ত্রাণ তৎপরতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: সৌদি বাদশাহ শাহ সালমানের ব্যক্তিগত তহবিল থেকে যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনে পাঠানো জরুরি ত্রাণ সামগ্রি বিতরণ চলছে। এ কাজে সহযোগিতা করছে আন্তর্জাকি সেবা সংস্থা ডাব্লিওএইচেইউ। ইয়েমেনে হাসপাতালে জরুরি অক্সিজিন পৌঁছাতে নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

ডব্লিএইচইউ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সৌদি আরবের বাদশাহ সালমানের পাঠানো ত্রাণতৎপরতার অংশ হিসেবে বিভিন্ন স্থানে গ্যাস স্টেশন নির্মাণ করা হচ্ছে। আপাতত ইয়েমেনের গুরুত্বপূর্ণ শহর আদন শহরে বিশেষভাবে ত্রাণ কার্যক্রম চলছে।

ত্রাণ তৎতপরতার মধ্যে জরুরি খাদ্য, পানীয়, ওষুধ ও চিকিৎসা সামগ্রী রয়েছে। এ ছাড়া ডাক্তারদের একটি বিশেষ টিমও পাঠানো হয়েছে।ইয়েমেনে ডাব্লিওএইচইউ এর প্রতিনিধি ডা. নিউইজগারিয়া জানিয়েছেন, যুদ্ধ কবলিত ইয়েমেনে চিকিৎসা ব্যবস্থা একদম ভেঙে পড়েছে। দুই তৃতীয়াংশ হাসপাতাল বিমান হামলায় গুড়িয়ে দেয়া হয়েছে। কোথাও হাসপাতাল থাকলেও ডাক্তার কিংবা ওষুধ নেই। সৌদি বাদশাহর এমন মানবিক উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। এর ফলে হয়তো অনেকের জীবন বেঁচে যাবে।

সৌদি ত্রাণ সামগ্রী ইতোমধ্যেই ইয়েমেনের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পৌঁছানো হয়েছে। সেখানে স্বেচ্ছাসেবকদের বড় কয়েকটি দল কাজ করছে। ইয়েমেনে গত ৪ বছর থেকে চলমান যুদ্ধ যেন দেশটিকে ধ্বংস্তুপে পরিণত করেছে। সব ধরনের নাগরিক সুযোগ সুবিধা বন্ধ রয়েছে।

সূত্র: ডেইলি পাকিস্তান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ