শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

আসিফা হত্যা মামলা কাঠুয়া থেকে পাঠানকোটে স্থানান্তরিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাঠুয়া কিংবা জম্মুতে শুনানি হলে কখনওই নিরপেক্ষ বিচার হবে না, এই আশঙ্কায় অন্য রাজ্যে মামলা সরিয়ে নিয়ে যাওয়ার আবেদন জানিয়েছিলেন কাঠুয়ায় নির্যাতিত শিশুটির বাবা। আজ সুপ্রিম কোর্ট মামলাটি জম্মু-কাশ্মীর থেকে পঞ্জাবের পঠানকোটে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে।

বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন বেঞ্চ আজ জানায়, মামলার রুদ্ধদ্বার শুনানি হবে। শুনানি চলবে প্রতিদিন। অযথা সময় নষ্ট না করে মামলাটির দ্রুত নিষ্পত্তি করতে হবে। মামলা পঞ্জাবে সরিয়ে দেওয়া হলেও জম্মু-কাশ্মীরের রণবীর দণ্ডবিধি (জম্মু-কাশ্মীরে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদের আওতায় ভারতীয় দণ্ডবিধি কার্যকর হয় না। এখানে রণবীর দণ্ডবিধি প্রযোজ্য) অনুযায়ী শুনানি হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত।

শিশুটির পরিবার, বন্ধুবান্ধব ও আইনজীবীকে যথেষ্ট নিরাপত্তা দেওয়ার নির্দেশও দিয়েছে কোর্ট। কাঠুয়া-কাণ্ডের নাবালক অভিযুক্তের নিরাপত্তা ব্যবস্থা বহাল রাখার কথাও জানিয়েছে বেঞ্চ। সুপ্রিম কোর্টের মতে, ‘সুবিচার’ এবং ‘ভয়’ শব্দ দু’টি একে অপরের পরিপন্থী। যেখানে অভিযোগকারী, অভিযুক্ত ও সাক্ষীরা নিরাপদে থাকতে পারেন এবং নির্ভয়ে আদালতে আসতে পারেন সেখানেই সুবিচার পাওয়া যাবে।

পঠানকোট জেলা বিচারককে শুনানি চালানোর নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। অন্য কোনও কোর্টে মামলা স্থানান্তরিত করতে পারবেন না তিনি। মামলা সংক্রান্ত যাবতীয় তথ্য উর্দু থেকে ইংরেজিতে অনুবাদ করতে হবে। জম্মু-কাশ্মীর সরকারকে এই মামলায় এক জন বিশেষ সরকারি আইনজীবী নিয়োগ করার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট।

কাঠুয়ার শিশু আসিফার বাবার এই আবেদনের পাশাপাশি দুই অভিযুক্ত সিবিআই তদন্তের আর্জিও জানিয়েছিল সুপ্রিম কোর্টে। কিন্তু সেই আর্জি খতিয়ে দেখতেই অস্বীকার করেছে কোর্ট। বেঞ্চ জানায়, তদন্ত হয়েছে।

ইতিমধ্যেই জম্মু-কাশ্মীর পুলিশের অপরাধ দমন শাখা চার্জশিট পেশ করেছে। অতিরিক্ত তদন্তের প্রয়োজন হলে পরে ভেবে দেখা যাবে। ‘‘চার্জশিটই যখন দাখিল হয়ে গিয়েছে, অন্য কোনও সংস্থার কী প্রয়োজন,’’ বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি।

 

আনন্দবাজার/ এইচজে

আরো পড়ুন-ভারতে প্রকাশ্যে নামাজ পড়তে দেবে না হিন্দুত্ববাদী জোট!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ