শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

মাওলানা সাদের ব্যাপারে আবারো অবস্থান স্পষ্ট করলো দেওবন্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তাওহীদ আদনান
দেওবন্দ থেকে

সম্প্রতি দারুল উলুম দেওবন্দ থেকে মাওলানা সা'দ কান্ধলবীর ব্যাপারে আরো একবার অবস্থান স্পষ্ট করে ঘোষণা দিয়েছে দারুল উলুম দেওবন্দ৷

দারুল উলুম দেওবন্দের প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটে দেওবন্দে প্রায় ১৫ জন উস্তাজ ও মুফতিয়ানে কেরামের স্বাক্ষর সম্বলিত একটি এলান প্রকাশ করেছে দারুল উলুম দেওবন্দ৷ এলানে স্পষ্টভাবে দারুল উলুমের বর্তমান অবস্থান সম্পর্কে অবগত করা হয়েছে সকলকে৷

গতকাল ৭ মে প্রকাশিত বার্তায় বলা হয়, প্রায় এক সপ্তাহ যাবত নতুন করে আবার একটি কথা মিডিয়ায় খুব প্রচারিত হচ্ছে যে দারুল উলুম দেওবন্দ সা'দ সাহেবের রুজুনামা গ্রহণ করে নিয়েছে৷

নতুনভাবে এই খবর প্রচারের পর থেকে অনেকেই মতানৈক্য ও সন্দেহে পতিত হচ্ছে যে দারুল উলুম দেওবন্দ তার অবস্থান থেকে সরে গেছে৷ তাই দারুল উলুম দেওবন্দ পুনরায় তার অবস্থান স্পষ্ট করাকে জরুরি মনে করে৷

দারুল উলুম দেওবন্দ এই ভিত্তিহীন সংবাদ প্রচারের দরুণ এর জবাব স্বরূপ এলানে স্পষ্টভাবে বলে দিয়েছে, দারুল উলুম দেওবন্দের সম্মানিত আসাতিযা ও মুফতিয়ানে কেরাম এখনো পূর্বের অবস্থানেই কায়েম রয়েছে৷ না তা থেকে সরে দাঁড়িয়েছে না সা'দ সাহেবের রুজুনামা গ্রহণ করেছে৷

ওমরা পালনকারীদের স্বাগত জানাতে প্রস্তুত মক্কা-মদিনা

সাথে সাথে দারুল উলুম দেওবন্দ উক্ত এলানে বলেছে, তাবলীগ জামাতের সাথে দারুল উলুম দেওবন্দের না পূর্বে কোনো শত্রুতা বা বিরোধ ছিল না বর্তমানে আছে৷

এলানে আরো বলা হয়, তাবলীগ জামাতের অন্তর্গত কলহের ব্যাপারে দারুল উলুম দেওবন্দ আজও নিজ অবস্থানে অটল৷ তাবলীগের দুই গ্রুপে দ্বন্দ্ব এটা তাবলীগ জামাতের ভেতরগত বিষয়৷ এর সাথে দেওবন্দের কোনো সম্পৃক্ততা নেই৷

এলানের শেষে দোয়াস্বরূপ বলা হয়, আল্লাহ তা'আলা আমাদের সকলকে কথা ও কাজের পদস্খলন থেকে হেফাজত করুন এবং আমাদের সকলকে সিরাতে মুস্তাকিমের উপর অটল রাখুন৷

বিবৃতিতে সাক্ষর করেছেন, আল্লামা আবুল কাসেম নুমানি (মুহতামিম), মাওলানা সাইয়েদ আরশাদ মাদানি, মাওলানা সাঈদ আহমদ পালনপুরি, মাওলানা নিয়ামতুল্লাহ আজমি, মাওলানা হাবিবুর রহম