শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

ডিবি হেফাজতে আসামীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মিরপুর জোনাল টিমের হেফাজতে থাকা এক আসামির মৃত্যু হয়েছে। তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ওই আসামির নাম আসলাম (৪৫)।

তিনি পেশায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের গাড়িচালক। তার বিরুদ্ধে চারটি মামলা আছে বলে ডিবি পুলিশ জানিয়েছে।

সূত্র মতে, আসলাম এবং তার স্ত্রী রিপাকে এক সঙ্গে গ্রেফতার করা হয়। আসলামের মৃত্যুর পর রিপাকে ছেড়ে দেয়া হয়। তবে রোববার সন্ধ্যা থেকে আসলামের লাশ ঢামেক মর্গে পড়েছিল। কিন্তু রিপা বা আসলামের কোনো স্বজন হাসপাতালে যাননি বলে মেডিকেল সূত্র জানিয়েছে।

ডিবি জানায়, রোববার গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. মাহাবুবুর রহমান ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আসলামকে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বিকাল পৌণে ৬টার দিকে মৃত ঘোষণা করেন।

গোয়েন্দা কর্মকর্তা মাহাবুব সাংবাদিকদের বলেন, তিনি (আসলাম) অসুস্থ ছিলেন। এ অবস্থায় আমরা তাকে হাসপাতালে নিয়ে আসি। চিকিৎসক কয়েকটি পরীক্ষা দিয়েছিলেন। ওই পরীক্ষা করার পর আবার হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে আসলামকে রাজারবাগ হাসপাতাল চিকিৎসা দেয়া হয় বলে তিনি জানান।

 

ঢামেক কর্তৃপক্ষ তাকে বেশকিছু পরীক্ষা-নীরিক্ষা করাতে বললে তাকে ফের পুলিশ হাসপাতালে নেয়া হয়। সেখানে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে তিনি অধিকতর অস্বস্থি বোধ করেন।

এক পর্যায়ে তিনি বমি করতে করতে জ্ঞান হারিয়ে ফেলেন। এ অবস্থায় দ্রুত তাকে আবার ঢামেক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন : আফগানিস্তানে মসজিদে বোমা বিস্ফোরণ; নিহত ১৪, আহত ৩০


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ