বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

এবার রমজানে বিদেশি ওমরাহ পালনকারীদের তাওয়াফের জন্য বিশেষ ব্যবস্থা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: পবিত্র বায়তুল্লাহয় অবস্থিত মাতাফ রমজানের ওমরাহ পালনকারীদের জন্য বিশেষভাবে সংরক্ষিত করার আদেশ দিয়েছেন মক্কার গভর্নর, কেন্দ্রীয় হজ কমিটির চেয়ারম্যান খালেদ আল ফয়সাল।

তার নির্দেশ অনুযায়ী রমজান মাসে পবিত্র ওমরাহর তীর্থযাত্রীদের জন্য মাতাফ বিশেষভাবে সংরক্ষিত থাকবে। এ ব্যবস্থাপনার উদ্দেশ্য যারা ভিন দেশ থেকে ওমরাহ করতে আসবে তারা যেনো মাতাফে ইবাদত ও তাওয়াফ করতে সক্ষম হোন।

মক্কায় যারা অবস্থান করে বা মক্কার বাসিন্দারা মাগরিব নামাজের পর থেকে মাতাফ এলাকায় ঢুকতে পারবে না তারাবির নামাজের শেষ পর্যন্ত।

এ ছাড়াও রমজানের শেষ ১০ দিনের মধ্যে তাহাজ্জুদ নামাজ শেষ না হওয়া পর্যন্ত বাহিরের ওমরা পালনকারীদের জন্য বিশেষভাবে সংরক্ষিত থাকবে। সেমসয় স্থানীয় যারা নামাজ আদায় করতে চায় বাহিরে তাদের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে।

গত রমজান মাসে এ সিদ্ধান্তগুলি নেয়া হলেও যথাযথভাবে পালন করা না হলেও এবার সরকার এ পদক্ষেপগুলি খুব গুরুত্বের সঙ্গে কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছেন।

সৌদি গ্যাজেট থেকে আবদুল্লাহ তামিম এর অনুবাদ

আরো পড়ুন- দেওবন্দের মসজিদে রশিদ সংলগ্ন রোডে অগ্নিকাণ্ড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ