বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সীতাকুণ্ডে শিপইয়ার্ডকে ৫ লাখ টাকা জরিমানা ৮ মাসে নিজ হাতে পুরো কুরআন লিখলেন সুরাইয়া জান্নাত আরবি ভাষায় দক্ষ জনশক্তি তৈরিতে দেশে প্রথমবারের মতো সরকারের উদ্যোগ ইত্তেফাকুল উলামার ময়মনসিংহ মহানগর কমিটি পুনর্গঠন মাদরাসা শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা প্রতিশোধমূলক অপচেষ্টা: মাওলানা জালালুদ্দীন ইমাম-উলামার আপত্তির মুখে বন্ধ হলো কিশোরগঞ্জের কনসার্ট খোদাভীরু, সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে: মুফতি আবুল হাসান এমপি কলকাতায় আগুনে মারা যাওয়া বাংলাদেশিদের পরিচয় প্রকাশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরার মাধ্যমে একদিনে ৪৪৯ মামলা পাঠ্যবই থেকে হাদিসের কিছু অংশ বাদ দিলো সৌদি

আসাদকে হত্যার হুমকি ইসরায়েলের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে হত্যার হুমকি দিল ইসরায়েলের জ্বালানি মন্ত্রী ইয়োভাল স্টাইনিটজ।

স্টাইনিটজ আজ এক ভাষণে বলেন, ইরান যদি সিরিয়ার ভেতর থেকে ইসরায়েলের ওপর হামলা করতে পারে, তাহলে বাশার আল আসাদকে শেষ করে দেয়া হবে।

সিরিয়ার গৃহযুদ্ধে প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষে যুদ্ধ করছে ইরান। সিরিয়ার ভেতরে ইরানি বাহিনী এবং মিলিশিয়া মোতায়েন করা হয়েছে প্রেসিডেন্ট আসাদকে রক্ষায়।

ইসরায়েল মনে করছে, ইরানি বাহিনী তাদের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছে। ইসরায়েল সাম্প্রতিক সময়ে সিরিয়ার ভেতরে বেশ কিছু বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলের দাবি অনুযায়ী এসব হামলায় তারা ইরানি সামরিক তৎপরতাকেই টার্গেট করেছিল।

উল্লেখ্য, গত ৯ এপ্রিল এক ইসরায়েলি বিমান হামলায় সিরিয়ায় নিহত হয়েছেন ইরানের বিপ্লবী গার্ডের নয় জন সদস্য। তেহরান তখন হুঁশিয়ারি দিয়েছিল যে তারা এর প্রতিশোধ নেবে।

এর প্রেক্ষিতে ইসরায়েলের মন্ত্রী ইয়োভাল স্টাইনিটয প্রেসিডেন্ট আসাদকে হত্যার হুমকি দিয়ে বলেন, ‘আমরা তার রক্ত নেব’।

সিরিয়ার রাকায় গণকবরে ২শ’টি লাশ পাওয়া গেছে

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ