মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

১০ মে মহাকাশে উড়তে যাচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তামিম আহমেদ: বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপণে তারিখ কয়েক দফায় পেছানোর পর আগামী ১০ মে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে চূড়ান্ত তারিখ হিসেবে।

সোমবার সকালে বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া উইং) মো. জাকির হোসেন খাঁন এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকেল ৪টায় বাংলাদেশের এ স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হবে।

এর আগে, ৫ মে স্যাটেলাইটটি উৎক্ষেপণের কথা থাকলেও আবহাওয়া খারাপ হতে পারে এ আশঙ্কায় তা পিছিয়ে যায়। এ ব্যাপারে বিটিআরসি’র চেয়ারম্যান সম্প্রতি বলেছিলেন- স্পেসএক্স জানিয়েছে ৫ মে নয়, ৭ মে মহাকাশে স্যাটেলাইট পাঠানো হবে। তারপরও পিছানো হয়েছে  এর তারিখ।

স্বপ্নের বঙ্গবন্ধু স্যাটেলাইট এখন রয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ক্যাপ ক্যানাভেরালে অবস্থিত স্পেস এক্সের লঞ্চ প্যাডে।

ওই লঞ্চ প্যাড থেকেই মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্সের ‘ফ্যালকন-৯’ রকেটে করে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হবে। এর মাধ্যমে বিশ্বের ৫৭তম স্যাটেলাইট সদস্য দেশের তালিকায় নাম লেখাতে যাচ্ছে বাংলাদেশ।

বঙ্গবন্ধু স্যাটেলাইটে ৪০টি ট্রান্সপন্ডার রয়েছে। বাংলাদেশকে সার্ভিস দেওয়ার জন্য এতে আলাদাভাবে ২০টি ট্রান্সপন্ডার রাখা হয়েছে। স্যাটেলাইটটির মেয়াদ ১৫ বছর। উৎক্ষেপণের পর বিদেশি স্যাটেলাইটের ভাড়া বাবদ বছরে ১৪ মিলিয়ন ডলার সাশ্রয় হবে বাংলাদেশের।

এটা বড় সাফল্য বলে মেনে করছে দেশের জনগন ও বুদ্ধিজীবীগণ।

আরো পড়ুন- মদিনায় অগ্নিকাণ্ডে ১৫ ওমরা পালনকারী নিহত, আহত ১৩০


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ