বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জ্ঞান-গরিমায় উঁচু পাহাড় ছিলেন মাওলানা সাঈদুর রহমান আজমি নদভি’ ড. ইউনূসকে হেনস্তার নিন্দা ও প্রতিবাদ সাবেক ধর্ম উপদেষ্টার  আল্লামা নুরুল হকের ইন্তেকালে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক একাগ্রতার সালাত টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবি ‘আল্লামা নূরুল হক বটগ্রামীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’  চীনের ঋণনির্ভরতা কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী আল্লামা নুরুল হকের ইন্তেকালে জমিয়তের শোক সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, আটকা ১৩ হাজারের বেশি যাত্রী আল্লামা নূরুল হক বটগ্রামীর ইন্তেকালে সচেতন আহলে সুন্নাত ফেডারেশন’র শোক

মুহিব খানের কবিতা ‘আসবো আবার ফিরে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জনপ্রিয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাগ্রত কবি মুহিব খান হেফাজতে ইসলাম বাংলাদেশে’র ২০১৩ সালের ৫মে ১৩ দফা দাবি আদায়ে ঢাকা অবরোধ কর্মসূচি ও রাতে শাপলা প্রান্তরে ঘটে যাওয়া ভয়াল ঘটনার স্মরণে রচনা করেছেন চেতনা জাগানিয়া কবিতা ‘আসবো আবার ফিরে’।

কবিতাটি গতকাল ফেসবুকে পোস্ট করেন তিনি।

কারবালা হতে পলাশী পেরিয়ে
শাপলার পাদদেশে
বহু রক্তের সাগর মাড়িয়ে
আমরা পড়েছি এসে

আমরা এসেছি রাতের আঁধারে
পায়ে পিষে সব বাঁধা
আমাদের আনা ভোরের আলোয়
শাপলা হয়েছে সাদা

আমাদের স্রোতে ওঠে রাজপথে
তরঙ্গ উত্তাল
আমাদের তাজা রক্ত হোলিতে
শাপলা হয়েছে লাল

আমরা ভুলিনি সীমারের চোখ
মীর জাফরের হাসি
শত আঁধারের বুক চিরে তাই
বারে বারে ফিরে আসি

কতো তলোয়ার, ছুঁড়ি, খঞ্জর
কতো বন্দুক, গুলি
আমাদের করে এফোঁড় ওফোঁড়
তবুও আওয়াজ তুলি

তবুও জাগাই বজ্রমুষ্ঠি
মুক্ত আকাশ ছুঁয়ে
তবুও দাঁড়াই, কদম বাড়াই
কাদা-মাটি-খুন ধুয়ে

আমরা কখনও হারিয়ে যাবো না
অচিরেই উঁচু শিরে
লক্ষ হাজার শাপলা সেনানী
আসবো আবার ফিরে

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ