সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভারতে ব্রিকস সম্মেলনে নামাজের সুন্দর ব্যবস্থা, প্রশ্ন উঠছে মসজিদ ভাঙা নিয়ে মাতুয়াইলে ডাকাতের হামলার শিকার খেলাফত আন্দোলনের নেতারা হজের কমে যাওয়া কোটাও পূরণ হওয়া নিয়ে শঙ্কা ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি

শেখ হাসিনাকে ট্রাম্পের চিঠি : মিয়ানমারকে চাপে রাখার প্রতিশ্রুতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : রোহিঙ্গাদের নিজ ভূমিতে ফিরে যাওয়ার অবস্থা তৈরি করতে মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্র চাপ অব্যাহত রাখবে, এমন প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর চিঠি লিখেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম সাংবাদিকদের এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চিঠিতে রোহিঙ্গা সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ১০ লাখের বেশি রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া ‘ভীষণ বোঝা’ হলেও বিশ্ব জানে বাংলাদেশের নেওয়া পদক্ষেপ হাজার হাজার মানুষের জীবন রক্ষা করেছে।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে ট্রাম্পের চিঠি শেখ হাসিনাকে হস্তান্তর করেন।

 

চিঠিতে ট্রাম্প লিখেছেন, বিশ্বে ‘সবচেয়ে বেশি মানবিক সহায়তকারী’ দেশ যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের বিষয়ে বাংলাদেশকে সহায়তা দিয়ে যাবে।

বার্নিকাটের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ অব্যাহত রাখার আহ্বান পুনর্ব্যক্ত করেন শেখ হাসিনা।

নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গাদের জন্য অস্থায়ী আবাস গড়ে তোলার কথাও উল্লেখ করেন তিনি। রোহিঙ্গাদের থাকা-খাওয়ার ব্যবস্থার জন্য কক্সবাজার-বান্দরবানের স্থানীয় জনগণ যেসব সমস্যার মুখোমুখি হচ্ছে সে বিষয়গুলোও তুলে ধরেন তিনি।

বৈঠকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেন, বিশ্বজুড়ে শরণার্থীদের সহায়তায় যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহায়তা সংস্থা ইউএসএইডের কর্মসূচি রয়েছে। জাতিসংঘের তত্ত্বাবধানে রোহিঙ্গাদের দুর্দশা লাঘবে কক্সবাজারেও কাজ করছে তারা।

রোহিঙ্গাদের অবস্থা দেখতে ইউএসএইডের প্রেসিডেন্ট ‘শিগগিরই’ বাংলাদেশে আসবেন বলে জানান তিনি।

চিঠির জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে বাংলাদেশের প্রধানমন্ত্রী ধন্যবাদ জানিয়েছেন বলে প্রেস সচিব জানান।

বৈঠকে প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান উপস্থিত ছিলেন।

গত বছরের অগাস্টের শেষ দিকে রাখাইন প্রদেশে মিয়ানমারের সেনাবাহিনী হত্যা-নির্যাতনের মুখে রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে আসতে শুরু করে। গত কয়েক মাসে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

মিয়ানমারে জাতিগত নিপীড়নের শিকার রোহিঙ্গারা এর আগেও বাংলাদেশে এসে আশ্রয় নেয়। চার লাখের বেশি রোহিঙ্গা কয়েক দশক ধরে এদেশে বসবাস করছে।

নতুন করে আসা রোহিঙ্গাদের নিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা এই জনগোষ্ঠীর মানুষের সংখ্যা ১১ লাখে পৌঁছেছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

জাতিসংঘ, কমনওয়েলথসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও দেশ রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়ে এলেও এ বিষয়ে কার্যত তাদের সাড়া মিলছে না।

আরো পড়ুন :  ওআইসির প্রতিনিধি দল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ