শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী হিজাব পরায় খাদ্য উৎসবে হয়রানির শিকার মুসলিম নারী! সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু ‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত‌ ১০ মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব দোয়ার মাধ্যমে আজ শুরু হবে আলওয়াসি হজ গ্রুপের নতুন অফিসের কার্যক্রম আজ জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল

পাওনা টাকায় আদায় করতে গিয়ে ভাটারায় স্কুলছাত্র খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর ভাটারায় ছুরিকাঘাতে আশরাফুল আলম জিহাদ নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।আহত হয়েছে রিয়াজ ও হাসান নামে দুজন। বুধবার রাত ৮টার দিকে ঘটনাটি ঘটে।

নিহত জিহাদের বাড়ি গোপালগঞ্জ কোটালীপাড়া উপজেলার জামিলা গ্রামে। তাঁর বাবার নাম আলমগীর হোসেন। সে ভাটারার জোয়ার সাহারা এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। কালাচাঁদপুর হাই স্কুল থেকে জিহাদ এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে।

জিহাদের বাবা আলমগীর হোসেন অভিযোগ করেন, জিহাদকে ডেকে নিয়ে যায় তার বন্ধু হৃদয়। এরপর কুড়িল চৌরাস্তায় এলাকায় নিয়ে ছুরিকাঘাতে হত্যা করে।

স্থানীয় বাসিন্দা মো. আজাদ জানান, অনেক দিন আগে মোবাইলে ব্যবহার করা যায় এমন একটি স্পিকার হৃদয়ের কাছে বিক্রি করে রিয়াজ। স্পিকারটির দাম ছিল ২৫০ টাকা। পাওনা টাকা আনতে গিয়ে হৃদয়ের ছুরিকাঘাতে আহত হয় তিনবন্ধু।

পরে আহত অবস্থায় তিনজনকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জিহাদের অবস্থার অবনতি হলে দ্রুত তাঁকে ঢাকা মেদিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। এরপর সেখানে চিকিৎসক জিহাদকে মৃত ঘোষণা করেন।এই ঘটনায় আরো দুজন কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন আছে।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ