বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

স্কুলে বোরকা নিষিদ্ধের প্রতিবাদে প্রধান শিক্ষককে বরখাস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্কুলে ছাত্রীদের বোরকা নিষিদ্ধ করার প্রতিবাদে প্রধান শিক্ষক খগেন্দ্রনাথ মাহাতোকে বরখাস্ত করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের তাড়াশে বিষমডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ে।

বৃহস্পতিবার এক সালিশ বৈঠকের মাধ্যমে উপজেলার বিষমডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের ওই প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এসএম ফেরদৌস ইসলাম জানান, বিষমডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্প্রতি শিক্ষার্থীদের বোরকাপরা নিষিদ্ধ ঘোষণা করেন। এ ঘটনায় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। এর প্রতিবাদে গত শনিবার বাদ আসর এলাকার সাধারণ জনত নিমগাছী বাজারে বিক্ষোভ মিছিল করেন।

ইউএনও আরও জানান, বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য গাজী ম. ম. আমজাদ হোসেন মিলনের উপস্থিতিতে ওই বিদ্যালয়ে এক সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সালিশের সিদ্ধান্ত অনুযায়ী, প্রধান শিক্ষক খগেন্দ্রনাথ মাহাতোকে ২ মাসের জন্য বরখাস্ত করা হয়।

সালিশ বৈঠকে উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার সরাফত ইসলাম, তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমান, রায়গঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফকির জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

পর্দা আর বোরকা কি শুধু মাদরাসা মেয়েদের জন্য?

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ