শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ঢাকা ভাটারার দারুস সুফফা মাদরাসার শিক্ষা সমাপনী আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: হাজি সূর্যত আলী মাদরাসা দারুস সুফফা ভাটারা ঢাকা মাদরাসার শিক্ষা সমাপনী আজ।

আজ মঙ্গলবার বাদ আসর গুলশানের ভাটারা থানার বোদঘাট  এলাকায় অবস্থিত  বায়তুল বায়তুল কদর জামে মসজিদ সংলগ্ন হাজি সূর্যত আলী দারুস সুফফা মাদরাসার শিক্ষা সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

মসজিদের খতিব ও মাদরাসার প্রিন্সিপাল মুফতি হুমায়ুন আইয়ুবের সভাপতিত্বে অনুষ্ঠিত এ শিক্ষা সমাপনী অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন দারুল হাদিস মাদরাসার শাইখুল হাদিস আল্লামা আবদুস সামাদ। এছাড়াও এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মাদরাসা ও মসজিদের মুতাওয়াল্লি আলহাজ আইয়ুব আলি, ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ আবদুল কুদ্দুস, সেক্রেটারি জেনারেল হাজি ইসমাইলসহ অন্যান্য ব্যক্তিবর্গ ।

মসজিদের ইমাম মাওলানা গিয়াসুদ্দিন বলেন, প্রতিবছরের মত এবারো আমাদের হিফজ বিভাগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান করা হবে। বিভিন্ন বিষয়ে উত্তীর্ণদের মাঝে পুরস্কার প্রদান করা হবে।

মসজিদের খতিব ও মাদরাসার প্রিন্সিপাল মুফতি হুমায়ুন আইয়ুব বলেন, উন্নত পাঠদান পদ্ধতি অভিযাত পরিবেশ ও কুরআন সুন্নাহর মানষে ব্যাক্তি গঠনে আমাদের প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে।

শিশুদের জন্য আলাদা পাঠদান পদ্ধতি। বের্তাঘাত না করে আনন্দঘন পরিবেশে পড়াশোনা করিয়ে থাকে আমাদের মাদরাসা।

আপনাদের বাচ্চাদের পড়াশোনা ও বেড়ে ওঠার নিরাপদ পরিবেশ আমাদের মাদরাসা ।

নুরানি মক্তব, আন্তর্জাতিক মানের হিফজ বিভাগের ব্যবস্থা রয়েছে আমাদের মাদরাসায়। সাথে প্রাথমিক শিক্ষারও সুব্যবস্থা রয়েছে বলে জানান মুফতি হুমায়ুন আইয়ুব।

ভর্তির জন্য যোগাযোগ করুন- ০১৯২৪-০০৪৪৮৩, ০২৮৪১-৩৭৫২৯৯


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ