শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

‘মুভিতে ইসলামের সৌন্দর্য তুলে ধরবেন অনন্ত জলিল’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম:  জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা অনন্ত জলিল এবার নির্মাণ করতে যাচ্ছেন ধর্মীয় চলচ্চিত্র দীন-দ্য ডে। বিশ্ববাসীর কাছে এ চলচ্চিত্রের মাধ্যমে ইসলামের সৌন্দর্য তুলে ধরতে চান তিনি।

সম্প্রতি একটি দৈনিকে দেয়া সাক্ষাৎকারে অনন্ত এ কথা জানান।

ইসলামের সৌন্দর্য তুলে ধরতে চলচ্চিত্র সম্পর্কে  তিনি বলেন, আমার ছবির গল্পের মাধ্যমে আমি ইসলামের মূল স্বরূপ আবার বিশ্ববাসীর সামনে তুলে ধরতে চাই। আমি বলতে চাই, ইসলাম ইজ নট সাপোর্ট টেরোরিজম। ইসলাম ইজ পিস।

তিনি বলেন, বর্তমানে একটি অশুভ চক্র মুসলমানদের জঙ্গি বানিয়ে মুসলমানদের বিরুদ্ধেই তাদের ব্যবহারের অপতৎপরতায় লিপ্ত। আর এতে ইসলাম ধর্ম ও মুসলমানদের নিয়ে বিশ্বে ভাবমূর্তি সংকট দেখা দিয়েছে। তাই আমি এ সিদ্ধান্ত নিয়েছি।

অনন্ত জানান, ছবিটির গল্প নিজে ও মুফতি উসামা দুজন মিলে তৈরি করেছেন।

এর চিত্রনাট্য ও সংলাপ লিখছেন প্রখ্যাত চলচ্চিত্রকার ছটকু আহমেদ। ছবিটি নির্মাণ করবেন তুর্কি, ইরান ও চেন্নাইয়ের একজন মুসলিম পরিচালক।

এ ছবিতে অনন্ত জলিল ও তার স্ত্রী বর্ষা অভিনয় করবেন বলেও জানান তিনি।

আরো পড়ুন- অনন্ত জলিলের নতুন ঘোষণা

জিতলো কমিটি, হারলেন মুহতামিম

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ