বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

এক ফিলিস্তিনির করুণ অার্তনাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: পশ্চিমতীরে ইসরাইলি আগ্রাসন যেন কোনোভাবেই থামছে না। দিন দিন আরো বেশি হিংস্র হয়ে উঠেছে ইসরাইলের ঘাতকরা।

মাস তিনেক আগে এক অবৈধ দখলদার ইসরাইলি নিহত হওয়ার ঘটনায় অধিকৃত পশ্চিমতীরের এক ফিলিস্তিনিকে হত্যার পর তার বসতবাড়িটিও গুঁড়িয়ে দিয়েছে ইসরাইলের সেনাবাহিনী।

পশ্চিমতীরের কুনবা গ্রামে আহমেদ কুনবা নামের ওই ফিলিস্তিনির বাড়ি। নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে মঙ্গলবার তার বাড়িটি গুঁড়িয়ে দেয়া হয়েছে।-খবর এএফপির।

এ সময়ে ঘটনাস্থলে ইসরাইলি বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

ইসরাইলি সেনাবাহিনী বলেছে, গত জানুয়ারিতে নাবলুসের নিকটবর্তী একটি স্থানে ইহুদি যাজককে গুলি করে হত্যা করা হয়েছিল। সেখানে ফিলিস্তিনিদের ভূমি দখল করে তৈরি ইহুদিদের অবৈধ বসতিতে থাকতেন ওই ধর্মযাজক।

এর আগে গত জানুয়ারির মাঝামাঝিতে যাজক খুনের অভিযোগে আহমেদ কুনবাকে গ্রেফতার করে গুলি করে হত্যা করে ইসরাইলের সেনাবাহিনী।

কুনবার বাড়ি ধ্বংসের সময় সেখানে বিক্ষোভ দেখিয়েছেন ফিলিস্তিনিরা। বাড়িটি মাটিতে মিশিয়ে দেয়ার কারণে কুনবার পরিবার উদ্বাস্তু হয়ে পড়েছে।

আরো পড়ুন- কাকরাইল মারকাজের অবস্থা থমথমে; পাল্টাপাল্টি অভিযোগ দুই পক্ষের


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ