শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ

কাঁচা আমের ভর্তা ৩ স্বাদে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তামিম আহমেদ: আমের দিনে ৩ স্বাদে কাঁচা আমের ভর্তা।এখন বাজারে পাওয়া যাচ্ছে কাঁচা আম।এখনই সময় কাসুন্দি ও শুকনা বা কাঁচা মরিচ দিয়ে জিভে জল আনা কাঁচা আম ভর্তা করার।

জেনে নিন টক-ঝাল-মিষ্টি স্বাদের আম ভর্তার রেসিপি:

১. একটি বাটিতে স্বাদ মতো কাঁচামরিচ কুচি নিন। ১ চা চামচ চিনি ও স্বাদ মতো লবণ দিয়ে দিন। সব উপকরণ ভালো করে মেখে ১ কাপ কাঁচা আম কুচি দিন। চটকে মেখে নিন মজাদার আম ভর্তা।

২. শুকনা মরিচ তেল ছাড়া ভেজে গুঁড়া করে নিন। স্বাদ মতো শুকনা মরিচ গুঁড়ার সঙ্গে ১ চা চামচ কাসুন্দি ও স্বাদ মতো লবণ দিন। কাঁচা আম কুচি দিয়ে ভালো করে মেখে নিন।

৩. এই ভর্তা তৈরির জন্য আধা কাপ কাঁচা কলা কুচি আধা ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। শুকনা মরিচ পুড়িয়ে গুঁড়া করে নিন। এবার একটি বাটিতে স্বাদ মতো শুকনা মরিচ গুঁড়ার সঙ্গে আধা কাপ কাঁচা আম কুচি মেশান। ভিজিয়ে রাখা কলা নিংড়ে অতিরিক্ত পানি বের করে দিয়ে দিন বাটিতে। ১ চা চামচ তেঁতুল ও সরিষার তেল দিন। স্বাদ মতো লবণ দিয়ে চটকে নিন। হয়ে গেল মজাদার আম ভর্তা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ