সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাগরে নিম্নচাপ, সারাদেশে ভারী বর্ষণের শঙ্কা  মুসলিমদের যারা সন্ত্রাসী বলে তারাই প্রকৃতপক্ষে সন্ত্রাসী: মাওলানা আরশাদ মাদানী সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ১৫ লাখ রিয়াল পুরস্কার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে ডোনাল্ড ট্রাম্পের স্বাগত আস-সুন্নাহ ফাউন্ডেশনে নেওয়া হবে ৭ দাঈ ফজরের নামাজে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী

অল্পের জন্য বেঁচে গেলেন রাহুল গান্ধী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 আওয়ার ইসলাম: বিমান বাঁ দিকে ঝুঁকে গেছে। প্রায় চার-পাঁচশ’ ফুট হু হু করে নেমে এসেছে। কাজ করছে না অটো-পাইলট। কর্ণাটকের হুবলি বিমানবন্দরে চেষ্টা করেও নামানো যাচ্ছে না।

আজ শুক্রবার সকালে একটি ছোট ফ্যালকন জেটে এমন ঘটনা ঘটেছে। ওই বিমানটির অন্যতম যাত্রী ছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তিনি  শেষ পর্যন্ত নির্বিঘ্নেই দিল্লি থেকে কর্ণাটকে পৌঁছেছেন।

কংগ্রেস সভাপতিকে বহন করা বিমানে এমন গুরুতর যান্ত্রিক বিভ্রাটের খবর সামনে আসার পরই শোরগোল পড়েছে দেশজুড়ে। এই গোলযোগ ‘পরিকল্পিত’ কিনা, তা খতিয়ে দেখার দাবি তুলেছে কংগ্রেস।

দলীয় সূত্রের দাবি, ঘটনার পরে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে যোগাযোগ করা হয়েছে। রাহুলের সঙ্গে কথা বলেছেন খোদ নরেন্দ্র মোদি।

আজ সকালে তিনবারের চেষ্টায় হুবলিতে নামে বিমানটি। সেটিতে কংগ্রেস সভাপতিসহ পাঁচজন ছিলেন।

বেসামরিক বিমান চলাচল অধিদপ্তর (ডিজিসিএ) জানিয়েছে, ‘অটো-পাইলট’ ব্যবস্থায় সমস্যা হওয়ায় ‘ম্যানুয়াল’ মোডে নিরাপদ অবতরণ করেছেন পাইলট। এই ধরনের ঘটনা ‘অস্বাভাবিক নয়’। কিন্তু সন্তুষ্ট নয় কংগ্রেস।

দলের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেন, বিশেষ বাহিনীর স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) নিরাপত্তা পাওয়া কোনো ব্যক্তিকে নিয়ে উড়বার আগে পাইলট এবং বিমান সংক্রান্ত বিস্তারিত তথ্য জমা দেয়া হয় ডিজিসিএ এবং এসপিজির কাছে।

তারা ছাড়পত্র দিলেই উড়ানোর পরিকল্পনা চূড়ান্ত হয়। আমাদের আশা, কর্ণাটক পুলিশ এবং ডিজিসিএ-র ডিজিরা তদন্ত করে জানাবেন, এই ঘটনায় কোনো ব্যক্তির হাত ছিল কিনা।

টিএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ