বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১২ রবিউল আউয়াল উদযাপনে জাতীয় কর্মসূচি গ্রহণ রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে বৈঠকে সরকারি দলের সংসদ সদস্যরা সীতাকুণ্ডে শিপইয়ার্ডকে ৫ লাখ টাকা জরিমানা ৮ মাসে নিজ হাতে পুরো কুরআন লিখলেন সুরাইয়া জান্নাত আরবি ভাষায় দক্ষ জনশক্তি তৈরিতে দেশে প্রথমবারের মতো সরকারের উদ্যোগ ইত্তেফাকুল উলামার ময়মনসিংহ মহানগর কমিটি পুনর্গঠন মাদরাসা শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা প্রতিশোধমূলক অপচেষ্টা: মাওলানা জালালুদ্দীন ইমাম-উলামার আপত্তির মুখে বন্ধ হলো কিশোরগঞ্জের কনসার্ট খোদাভীরু, সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে: মুফতি আবুল হাসান এমপি কলকাতায় আগুনে মারা যাওয়া বাংলাদেশিদের পরিচয় প্রকাশ

মিয়ানমারের ওপর ইইউ’র অস্ত্র নিষেধাজ্ঞা অব্যাহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : রাখাইনে রোহিঙ্গাদের ওপর জাতিগত নিধন, গণহত্যা ও বর্বরতার অপরাধে  ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) মিয়ানমারের বিরুদ্ধে আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা আরও একবছরের জন্য বাড়াতে চলেছে। দেশটির বেশ কয়েকজন জেনারেলও এই নিষেধাজ্ঞার টার্গেট হতে পারেন।

ইইউ-এর কূটনীতিক সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার (২৬ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।

নির্বিচারে হত্যা, লুণ্ঠন ও ধর্ষণের শিকার হয়ে সাড়ে ৭ লাখের বেশি রোহিঙ্গা নারী-পুরুষ নাফ নদী পাড়ি দিয়ে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নেন; যারা কক্সবাজারের বিভিন্ন শরণার্থী ক্যাম্পে মানবেতর জীবন-যাপন করছেন।

গত বছরের ২৪ আগস্ট নিরাপত্তা বাহিনীর তল্লাশি চৌকিতে হামলার অভিযোগে রাখাইনে রোহিঙ্গাদের ওপর জাতিগত নির্মূল অভিযান চালায় মিয়ানমার সেনাবাহিনী। তাদের সঙ্গে যোগ দেয় স্থানীয় মগরাও।

এই মিয়ানমারের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা জারি রয়েছে ইউরোপীয় ইউনিয়নের। চলতি মাসে এ নিষেধাজ্ঞা শেষ হওয়ার কথা। কিন্তু এর মাঝেই আবারও নতুন করে একবছরের নিষেধাজ্ঞা বাড়ানো হবে বলে জোটের পক্ষ থেকে জানানো হয়েছে।

জাতিসংঘ বলছে, রাখাইনে মিয়ানমার সেনাবাহিনী জাতিগত নির্মূল অভিযান চালিয়ে মানবতাবিরোধী অপরাধ করছে। যদিও বরাবরই তা অস্বীকার করে আসছে দেশটির সেনা সমর্থিত সরকার। শান্তিকামী নেত্রী বলে পরিচিত অং সান সু চিও প্রথমে এ বিষয়ে মুখ খুলেননি।

পরবর্তীতে এ রোহিঙ্গাদের ফেরাতে উদ্যোগ নেওয়ার কথা বললেও দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি। এজন্য বিশ্বজুড়ে নিন্দিত হতে হয়েছে শান্তিতে নোবেলজয়ী এ নেত্রীকে।

এসএস

আরো পড়ুন : বাংলাদেশের অর্থনীতির ‘বিকাশ’ : আলিবাবার সঙ্গে ২০ ভাগ শেয়ারের চুক্তি সই


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ