সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভারতে ব্রিকস সম্মেলনে নামাজের সুন্দর ব্যবস্থা, প্রশ্ন উঠছে মসজিদ ভাঙা নিয়ে মাতুয়াইলে ডাকাতের হামলার শিকার খেলাফত আন্দোলনের নেতারা হজের কমে যাওয়া কোটাও পূরণ হওয়া নিয়ে শঙ্কা ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি

১ মে রাখাইন যাচ্ছেন জাতিসংঘের প্রতিনিধি দল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী ১ মে মিয়ানমারের রাখাইন যাবেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রতিনিধি দল। রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে তারা সেখানে সফর করবেন বলে জানা গেছে।

যদিও এর আগে একাধিক আন্তর্জাতি প্রতিনিধি দলকে রাখাইনে প্রবেশ করতে দেয়নি মিয়ানমার। আর আলোচনা রয়েছে ইতোমধ্যেই দেশটি রাখাইনের ভূমি থেকে নির্যাতনের সব চিহ্ন মুছে ফেলেছে।

গত আগস্টে রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুদের উপর সহিংস নির্যাতনের পর এটাই জাতিসংঘের সবচেয়ে উচ্চপদস্থ প্রতিনিধি দলের রাখাইন সফর হবে।

মিয়ানমারের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, প্রতিনিধি দলের সদস্যরা ৩০ এপ্রিল নেপিদো পৌঁছাবেন এবং তার পরের দিনই রাখাইনে যাবেন।

গত বছর ২৫ আগস্ট রাখাইনে তথাকথিত ক্লিয়ারেন্স অপারেশনের নামে রোহিঙ্গাদের জাতিগত নিধনের সম্মুখিন করা হয়। হত্যা, খুন, গুম এমন কোনো নির্যাতনই বাদ রাখেনি মিয়ানমার সেনাবাহিন ও মগরা। নির্যাতনের শিকার হয়ে তারা পালিয়ে আসেন বাংলাদেশ।

রোহিঙ্গা গণহত্যার স্বাধীন তদন্ত দাবি করেছে কমনওয়েলথ

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ