বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

সাবেক কংগ্রেস নেতা গোলাম নবী সন্ত্রাসীদের গুলিতে নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জম্মু ও কাশ্মিরে ক্ষমতাসীন দল পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি) এবং কংগ্রেসের সাবেক নেতা গোলাম নবী প্যাটেল সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন।

এনডিটিভি জানায়, বুধবার বিকালে জম্মু-কাশ্মিরের পুলওয়ামা জেলার রাজপুরা চকে প্যাটেলের গাড়ি লক্ষ্য করে সন্ত্রাসীরা কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়।ওই সময় প্যাটেল ছাড়াও গাড়িতে তার দুইজন ব্যক্তিগত নিরাপত্তারক্ষী ছিলেন। তারাও গুলিবিদ্ধ হয়েছেন। হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।হাসপাতালে নেওয়ার পথে গোলাম নবী প্যাটেলের মৃত্যু হয়।

প্যাটেল গত বছর পিডিপি’র জেনারেল সেক্রেটারি ছিলেন। জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন।নিহত গোলাম নবীর পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন মেহবুবা।এ ঘটনায় একটি হত্যা মামলা করা হয়েছে এবং তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ