বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য ‘দলীয় স্বার্থ বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচন পেছানো একটি ফ্যাসিবাদী প্রবণতা’ হবিগঞ্জ ইকরা শিশুদের যুদ্ধবিরোধী অভিনব প্রতিবাদ ঢাকা-১৩সহ ৫ আসনের ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের সরকার জাতিকে জুলাই গণঅভ্যুত্থান ভুলিয়ে দিতে চায়: আমিরে মজলিস ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত দুবাই বিমানবন্দরে ড্রোন হামলা, বাংলাদেশিসহ আহত ৪  ‘একটি প্রাণবন্ত সংসদ চাই, আলোচনায় সব সমস্যার সমাধান’

কাভার্ডভ্যানের ধাক্কায় রিক্সা আরোহী কলেজছাত্রী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামে পাঁচলাইশ থানাধীন ষোলশহর দুই নম্বর গেট এলাকায় গাড়ির চাকায় পিষ্ট হয়ে রিয়া বড়ুয়া নামে এককলেজছাত্রী মর্মান্তিকভাবে নিহত হয়েছেন।আজ দুপুর সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী থেকে জানাযায়, রিয়া বড়ুয়া রিকশায় চড়ে কোথাও যাচ্ছিলেন। পেছন থেকে একটি কাভার্ডভ্যান এসে তাকে বহনকরা রিক্সাকে ধাক্কা দেয়। রিকশাটি ডান পাশের ডিভাইডারে ধাক্কা খায়। এ সময় ছিটকে পড়েন সাদা অ্যাপ্রোন পরা ওই কলেজছাত্রী। সঙ্গে সঙ্গে তার মাথার ওপর দিয়ে চলে যায় কাভার্ডভ্যানটি।

পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল মোতালেব জানান, রিয়া বড়ুয়া সরকারি মহিলা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং কভার্ডভ্যান চালককে আটক করা হয়েছে।

কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ