বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কলকাতায় আগুনে মারা যাওয়া বাংলাদেশিদের পরিচয় প্রকাশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরার মাধ্যমে একদিনে ৪৪৯ মামলা পাঠ্যবই থেকে হাদিসের কিছু অংশ বাদ দিলো সৌদি `ফ্যামিলি কার্ড আর কৃষি কার্ডের অজুহাতে জনগণকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করবেন না' শেষ হচ্ছে শায়েখ আহমাদুল্লাহর ‘শরয়ী সমাধান’ লাইভ শরিয়াভিত্তিক ব্যাংকগুলোর আমানতে বড় ধাক্কা বেপরোয়া বাস পিষে মারল মাদরাসা ছাত্রকে ইসলামের ছায়ায় কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস! পুলিশের লাঠিচার্জে ৩০ শিক্ষার্থী আহত, দারুল আরকামের চার দফা দাবি উচ্চস্বরে গানের প্রতিবাদ , পুলিশের লাঠিচার্জে দারুল আরকামের ৩০ শিক্ষার্থী আহত

ইন্দোনেশিয়ায় তেলকূপে অগ্নিকান্ডে নিহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইন্দোনেশিয়ায় একটি তেলকূপে আগুন লেগে ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানা গেছে।

গতকাল মঙ্গলবার রাতে আচেহ প্রদেশে এ দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।

ইস্ট আচেহ প্রদেশে ছোট ছোট অনেক তেলের খনি রয়েছে। অনেক সময় গ্রামবাসী সেখান থেকে অবৈধভাবে তেল উত্তোলন করে।

কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, স্থানীয় সময় মঙ্গলবার দিনগত রাত দেড়টার দিকে আচেহ প্রদেশের আবাসিক এলাকায় দাউদাউ করে আগুন ছড়িয়ে পড়ে। এতে তিনটি বাড়ি পুড়ে যায়। ভোর পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

আচেহ প্রদেশের রানতো পিউরিউলাক এলাকার প্রধান সাইফুল বলেন, আগুনের মাত্রা বেড়েই চলেছে। এখনো তা নির্বাপণ করা যায়নি।

পুলিশ জানায়, অন্তত ১০ জনের লাশ উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির সংখ্যা বাড়তে পারে। আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

টিএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ